আজকের খবর


সাংবাদিক রানার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ মার্চ ২০২৪, ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার

সাংবাদিক রানার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন
আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ 
আদালতের মাধ্যমে ৬মাসের  সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ঝিনাইগাতীর প্রধান সড়ক আমতলীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক এসএম আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক দুদু মল্লিক,সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ আরো অনেকে। 

এসময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সাথে  সংশ্লিষ্ট ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন। উক্ত মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের