আজকের খবর
ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
(১৭ মার্চ) রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ঘোড়াঘাট সরকারি কলেজ ও উপজেলা বিভিন্ন দপ্তর সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। দিবসটি উপলক্ষে এক র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, প্রমুখ।
এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা নাছিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







