আজকের খবর


এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ মার্চ ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন, শনিবার

এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহাগ মিয়া, রাজবাড়ী : রাজবাড়ীতে রুম্পা আক্তার নামে এক তরুণীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের  গৌড়িপুর গ্রামের রাজমিস্ত্রি ইউসুফ শেখের মেয়ে রুম্পা আক্তার এ ঘটনা ঘটিয়েছে। তবে রুম্পার মা রিক্তা বেগম দাবি করেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি রুম্পাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত রুম্পার মা রিক্তা বেগম জানান ,গাছ থেকে বেলপাড়া কেন্দ্র করে রুম্পাদের কাকাদের সাথে ঝগড়া হয়। এরপর আমার স্বামী ইউসুফ শেখকে আফজালের পরিবার মেরে হাত ভেঙ্গে দেয়। এই ঘটনার পর আমি রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করি। এরপরে তারা গ্রেফতার হয়ে জামিনে আসে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে আমাদের পরিবারের সাথে আফজালের পরিবারের পূর্ব ঝামেলা বিচার মীমাংসা শুরু হয়। এক পর্যায়ে আফজাল, আফজালের মেয়ে জামাই বাবলু, সুলতানা, পারভীন, সুমন এরা আমার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং মারার জন্য ঘরের ভিতরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর শুনতে পাই। রুম্পার গলায় ফাঁস লাগানোর লাশ ঘরে ঝুলছে। আমি মনে করি আমার মেয়ে রুম্পাকে হত্যা করা হয়েছে তিনি আরো বলেন যেই ঘরে আমার মেয়ে লাশ পাওয়া গেছে এই ঘরের বিছানায় রক্তমাখা চাদর  আমি এর বিচার চাই। 
 এ বিষয় সংরক্ষিত মহিলা মেম্বার মোসাম্মৎ মীরা বেগম জানান, প্রায়ই একমাস যাবত দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল তারপর আমাদের কাছে অভিযোগ আসে আমরা সুষ্ঠু শান্তির জন্য বিচার মীমাংষে বসি মেয়ের চাচা আফজাল রুম্পা নামে এই মেয়েটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে সে কষ্ট সহ্য করতে না পেরে হয়তো আত্মহত্যা করতে পারে।
অভিযুক্ত আফজালের বাড়িতে গিয়ে দেখা যায় তাদের ঘর তালাবদ্ধ বাড়িতে কেউ নেই। এবং মুঠোফোনে আফজলের সাথে যোগাযোগ করলে একাধিকবার ফোন দেওয়ার পরও তার ফোন বন্ধ পাওয়া যায়। 
এ বিষয় রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের