আজকের খবর
বর্ণাঢ্য শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রোববার (০৭ জুলাই ২০২৪ইং) সকাল থেকে খাগড়াছড়ি শ্রী শ্রী কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শেষ করে এবং তার পরবর্তীতে বেলা ৪টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে একটি বর্নাঢ্য রথযাত্রা বের হয়ে খাগড়াছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে লক্ষ্মী-নারায়ণ মন্দিরে এসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষ করে। এই শোভাযাত্রায় ৫ হাজারেরও অধিক সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের মনে করেন, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।
এবং আগামী ১৪ জুলাই ২০২৪ইং উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







