আজকের খবর


আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন, সোমবার

আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
সাভারের আশুলিয়ায় ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের কয়েকদিনের বিক্ষোভ এবং কর্মবিরতির পর সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত এই ছুটির ঘোষণা আসে। আশুলিয়ার বিভিন্ন এলাকায়, যেমন জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর এবং সরকার মার্কেটের আশপাশে, এসব কারখানাগুলোতে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।
জানা গেছে, নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন নামক দুটি বড় কারখানায় প্রথমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়, এরপর আরও কয়েকটি কারখানা, যেমন নিউ এইজ, নাসা, আল মুসলিম, এবং জেনারেশন নেক্সটও ছুটি ঘোষণা করে।
শ্রমিকরা জানিয়েছেন, কয়েকদিন ধরে ন্যায্য দাবির পক্ষে তারা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছিলেন। তবে, আজ কর্মস্থলে গিয়ে তারা গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ করে আসছিলেন, তবে মালিকপক্ষ কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিয়ে তালবাহানা করছে বলে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের