
দূরবীন ডেস্ক


ওয়াশিংটন-এ আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে হামলার চেষ্টার ঘটনায় নতুন ভিডিও প্রকাশ করেছেন কৌঁসুলিরা। ভিডিওতে দেখা গেছে, মাত্র চার সেকেন্ডে নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করে এক বন্দুকধারী ভেতরে ঢোকার চেষ্টা করেন।
ওয়াশিংটন হিলটন হোটেলডোনাল্ড ট্রাম্প-এর উপস্থিতিতে সাংবাদিকদের নৈশভোজ চলছিল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দ্রুত দৌড়ে এসে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করেন।
ভিডিওতে আরও দেখা যায়, নিরাপত্তা বাহিনীর এক সদস্য বন্দুকধারীর দিকে গুলি ছোড়েন। হামলাকারীর হাতে লম্বা নলযুক্ত অস্ত্র ছিল, তবে তিনি নিজে গুলি চালিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।
তদন্তকারীরা জানান, অভিযুক্ত ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও ওই মুহূর্তটি প্রকাশিত ভিডিওতে দেখা যায়নি।
কোল টমাস অ্যালেন-এর বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি আদালতে এখনো আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার বা অস্বীকার করেননি।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, নৈশভোজের আগের দিন হোটেলে অতিথি হিসেবে অবস্থান করছিলেন অ্যালেন এবং বিভিন্ন স্থানে ঘুরে এলাকা পর্যবেক্ষণ করছিলেন। অভিযোগ অনুযায়ী, তার কাছে আধা-স্বয়ংক্রিয় পিস্তল, পাম্প অ্যাকশন শটগান ও ছুরি ছিল।
গুলির শব্দ শোনার পর ট্রাম্পসহ উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
জিনিন পিরো। এতে দেখা যায়, হামলাকারী একটি মেটাল ডিটেক্টর অতিক্রম করে দ্রুত ভেতরে প্রবেশ করেন।
সিক্রেট সার্ভিসজানিয়েছে, ঘটনায় এক কর্মকর্তার বুলেটপ্রুফ জ্যাকেটে গুলির আঘাত লাগে, তবে তিনি গুরুতর আহত হননি। গুলিটি কার কাছ থেকে ছোড়া হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
কৌঁসুলিদের নথি অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি বলরুমের দিকে যাওয়ার সিঁড়ির দিকে অস্ত্র তাক করেছিলেন। পরে নিরাপত্তা সদস্যরা তাকে নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় হত্যাচেষ্টার পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে অস্ত্র বহন এবং সহিংস অপরাধে অস্ত্র ব্যবহার। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।