বাংলাদেশের উন্নয়ন
বুধবার খুলছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন
মঙ্গলবার মিরপুর-১০ স্টেশনের সহকারী ম্যানেজার সামিউল কাদীর বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। এখন শুধু ধোয়া-মোছার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল থেকে যাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন।
মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হওয়ায় এখন থেকে মেট্রোরেলে আরো বেশি যাত্রী যাতায়াত করবে বলে প্রত্যাশা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মিরপুর-১০ অধিক জনবহুল এলাকা। এখান থেকে আমরা অধিক সংখ্যক যাত্রী পাব।
মিরপুর-১০ থেকে উত্তরা উত্তর স্টেশনের ভাড়া ৪০ টাকা, উত্তরা সেন্টার ও দক্ষিণ স্টেশনের ভাড়া ৩০ টাকা, পল্লবী ২০ টাকা ও আগারগাঁও ২০ টাকা।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনপ্রিয়
বাংলাদেশের উন্নয়ন থেকে আরও পড়ুন
পলি নেট হাউজ কৃষক ফজলুল হককে এনে দিয়েছে ব্যাপক সফলতা
শেরপুরের ঝিনাইগাতীতে পলি নেট হাউজ গড়ে তোলে কৃষক ফজলুল হকের ব্যাপক সফলতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড়ের দাবি জানিয়েছেন উপাচার্যসহ শিক্ষকরা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাকসুদ কামাল মনে করেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ভাড়া কিছুটা কমিয়ে দেয়া উচিত। তারা টিএসসি স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনে যান।
কক্সবাজারে সাগরের বুকে রানওয়ে! চলতি বছরেই উঠানামা করবে বিমান
প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই তারা বাকি অংশের কাজও সম্পন্ন করতে চাচ্ছে। এই সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হলে, ডিসেম্বরের মধ্যেই সমুদ্রের বুকে থাকা রানওয়েতে চলাচল করতে পারবে উড়োজাহাজ।
রূপপুর যেন বাংলাদেশের মাঝে এক টুকরো রাশিয়া!
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হওয়ার পর থেকে একটু একটু করে বদলে যেতে থাকে গ্রামের চেহারা। প্রকল্পের কাজের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড।
.jpg)







