বাংলাদেশের উন্নয়ন
পদ্মাসেতুতে ট্রেন চলাচল নিয়ে সুখবর
পদ্মাসেতুতে রেলপথ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। বাকি রয়েছে মাত্র ৭৫০ মিটার। জানা গেছে, চলতি মার্চ মাসেই পদ্মাসেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে এ প্রকল্পের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে ট্রেন চলবে।
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের সংশ্লিষ্ট সূত্র জানায়, এরইমধ্যে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে সাড়ে পাঁচ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণ কাজ শেষ। বাকি ৭৫০ মিটার রেলপথের কাজ দ্রুতগতিতে এগিয়ে। সেতুতে মোট আটটি ব্রিজ জয়েন্ট মুভমেন্ট থাকছে। এর মধ্যে সাতটির কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকি একটির কাজ আগামী ১৫ মার্চের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। জয়েন্ট মুভমেন্টের কাজ শেষ করে চলতি মাসেই রেল চলাচলের জন্য প্রস্তুত করা হবে।
পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সিনিয়র প্রকৌশলী জহুরুল হক বলেন, আমরা দিনরাত কাজ করছি। পদ্মা সেতুর ৭৫০ মিটার অংশ ছাড়া ভাঙ্গা-মাওয়া ৪২ কিলোমিটার অংশের রেলপথের কাজ শেষ। চলতি মাসে মূল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে।
পুরো পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে কাজের অগ্রগতি ৭৩ শতাংশ বলে জানান এই প্রকৌশলী।
এদিকে দেশে প্রথমবারের মতো পদ্মাসেতুতে পাথরবিহীন রেলপথ তৈরি করা হয়েছে। এতে খরচ বেশি হলেও মেরামত ব্যয় তেমন নেই বলে জানিয়েছেন, পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সহকারী প্রকৌশলী লোকমান হোসাইন।
তিনি বলেন, পাথরবিহীন এ রেলপথ তৈরিতে খরচ বেশি হলেও এটি টেকসই হবে। এই রেলপথে কোনো ঝাঁকুনি হবে না। পরবর্তী সময়ে মেরামত ব্যয় নেই বললেই চলে।
উল্লেখ্য, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।
এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। সেতুটি চালু হওয়ায় রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন ও দ্রুত যোগাযোগ স্থাপন হয়।
জনপ্রিয়
বাংলাদেশের উন্নয়ন থেকে আরও পড়ুন
পলি নেট হাউজ কৃষক ফজলুল হককে এনে দিয়েছে ব্যাপক সফলতা
শেরপুরের ঝিনাইগাতীতে পলি নেট হাউজ গড়ে তোলে কৃষক ফজলুল হকের ব্যাপক সফলতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড়ের দাবি জানিয়েছেন উপাচার্যসহ শিক্ষকরা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাকসুদ কামাল মনে করেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ভাড়া কিছুটা কমিয়ে দেয়া উচিত। তারা টিএসসি স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনে যান।
কক্সবাজারে সাগরের বুকে রানওয়ে! চলতি বছরেই উঠানামা করবে বিমান
প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই তারা বাকি অংশের কাজও সম্পন্ন করতে চাচ্ছে। এই সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হলে, ডিসেম্বরের মধ্যেই সমুদ্রের বুকে থাকা রানওয়েতে চলাচল করতে পারবে উড়োজাহাজ।
রূপপুর যেন বাংলাদেশের মাঝে এক টুকরো রাশিয়া!
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হওয়ার পর থেকে একটু একটু করে বদলে যেতে থাকে গ্রামের চেহারা। প্রকল্পের কাজের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড।
.jpg)







