বাংলাদেশের উন্নয়ন


পদ্মাসেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে যা জানা গেল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ মার্চ ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন, সোমবার

পদ্মাসেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে যা জানা গেল
এখনতো শান্তিতেই আছে পদ্মাসেতু। পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে আপাতত কোনো চিন্তাভাবনা নেই।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে, গত বছরের ২৭ জুন পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার। এ বিষয়ে ২৬ জুন রাতে তথ্য অধিফতরের এক তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এদিকে ঢাকা ও অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব বিষয়ে এসময় সেতুমন্ত্রী বলেন, সেটি এখনো চূড়ান্ত নয়। এটি এখনো আমার টেবিলে আসেনি। নীতিমালা একটা ড্রাফট করলেই যে সেটি ফাইনাল, সেটা মনে করার কোনো কারণ নেই। আমার টেবিলে আসেনি, আমি এটি দেখবো।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের মনের ভাষা, চোখের ভাষা আমরা বুঝি। 


জনপ্রিয়


বাংলাদেশের উন্নয়ন থেকে আরও পড়ুন

পলি নেট হাউজ কৃষক ফজলুল হককে এনে দিয়েছে ব্যাপক সফলতা

শেরপুরের ঝিনাইগাতীতে পলি নেট হাউজ গড়ে তোলে কৃষক ফজলুল হকের ব্যাপক সফলতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড়ের দাবি জানিয়েছেন উপাচার্যসহ শিক্ষকরা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাকসুদ কামাল মনে করেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ভাড়া কিছুটা কমিয়ে দেয়া উচিত। তারা টিএসসি স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনে যান।

কক্সবাজারে সাগরের বুকে রানওয়ে! চলতি বছরেই উঠানামা করবে বিমান

প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই তারা বাকি অংশের কাজও সম্পন্ন করতে চাচ্ছে। এই সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হলে, ডিসেম্বরের মধ্যেই সমুদ্রের বুকে থাকা রানওয়েতে চলাচল করতে পারবে উড়োজাহাজ।

রূপপুর যেন বাংলাদেশের মাঝে এক টুকরো রাশিয়া!

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হওয়ার পর থেকে একটু একটু করে বদলে যেতে থাকে গ্রামের চেহারা। প্রকল্পের কাজের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড।