বাংলাদেশ


পূর্বাচলে যাত্রা শুরু ‘রয়েল হর্স রাইডিং ট্রেনিং একাডেমি’ ও ‘গ্রিন স্পেস ৩০০-ফিট’


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার

আপডেট:১৫ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার

পূর্বাচলে যাত্রা শুরু ‘রয়েল হর্স রাইডিং ট্রেনিং একাডেমি’ ও ‘গ্রিন স্পেস ৩০০-ফিট’

ছবি: সংগৃহীত


রাজধানীর পূর্বাচলে উদ্বোধন করা হয়েছে ‘রয়েল হর্স রাইডিং ট্রেনিং একাডেমি’ এবং ‘গ্রিন স্পেস ৩০০-ফিট’। শুক্রবার বিকেল ৫টায় একঝাঁক তারকা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তির উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ দুটি উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

নতুন এই একাডেমির উদ্যোক্তারা হলেন মামুন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন শাহাবুদ্দিন মামুন, এটিএম ফরহাদ খন্দকার, মোসা. সায়রা ইসলাম, মো. নূর আলম, নাঈমুল রাজ্জাক এবং এসকে খালিদুজ্জামান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান, সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী, সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর শাহরিয়ার রাফাত, দৈনিক কালের কণ্ঠের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার এখলাছুর রহমান, অভিনেতা রাফসান ইমতিয়াজ শান্ত, গায়িকা সিনথিয়া ইসলাম, অভিনেত্রী শতাব্দী টুকটুকি, মিরাক্কেল ফাইনালিস্ট আফনান আহমেদ রাশেদ, এক্সিকিউটিভ প্রোডিউসার ও চলচ্চিত্র নির্মাতা রাহাত হোসাইন, চলচ্চিত্র নির্মাতা সাদেক সাব্বির, পরিচালক আদনান জুলকার নাইন এবং অভিনেত্রী ও মডেল রিসা চৌধুরীসহ আরও অনেকে।

 

 ছবি: সংগৃহীত


 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) আবু জুবায়ের বাবলু, অবসরপ্রাপ্ত মেজর হারুন অর রশিদ, প্রাইম মেডিকেল কলেজের পরিচালক, এলজিইডির প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, সোনালী ইন্টেলেক্ট লিমিটেডের সিইও জাহাঙ্গীর আখতার, ইউএও কেবিডি হাসানুজ্জামান, মামুন গ্রুপের ডিজিএম রহমতুল্লাহ হাসান পিয়াল, ডিএনসিসি হাসপাতালের কনসালট্যান্ট ডা. ফয়জুল ইসলাম চৌধুরী, ইউএও কেবিডি শামীমা খাতুন, এ এম সোয়েব আহসান, নবাবী আড্ডা চাইনিজ অ্যান্ড ফাস্টফুড রেস্টুরেন্টের এমডি, নিসটল বাংলাদেশ লিমিটেডের সিইও আশিকুর রহমান সৌরভ, এসবিএলের ব্যাংকার ফারহান সাদিক, কাস্টমস কর্মকর্তা কে এম রেদোয়ানুল ইসলাম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক মো. নিলয় ফারহান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরাক হর্স রাইডিং স্কুলের প্রতিষ্ঠাতা ইমরান ওসমান, সাদাত উজ্জ্বল ও রাতুল হাসান। তাঁরা বলেন, দেশে হর্স রাইডিংকে জনপ্রিয় করতে শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে এখন নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। সুযোগ ও প্রয়োজনীয় পরিবেশ তৈরি হলে দেশে আন্তর্জাতিক মানের হর্স রেস প্রতিযোগিতার সম্ভাবনাও রয়েছে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

ছবি: সংগৃহীত


 

একাডেমির প্রশিক্ষকরা জানান, ঘোড়ায় চড়া শুধু একটি ক্রীড়া নয়, এটি শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিরাপদ ও পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে হর্স রাইডিং শেখানোই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।

 

একাডেমির প্রতিষ্ঠাতারা জানান, দেশে হর্স রাইডিংকে একটি সুসংগঠিত ও জনপ্রিয় ক্রীড়া হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতে, তরুণদের জন্য স্বাস্থ্যকর ও নতুন ক্রীড়া সংস্কৃতি তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঘোড়ায় চড়া একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ক্রীড়া। এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং তরুণদের মধ্যে আগ্রহ বাড়াবে।


সম্পর্কিত

পূর্বাচলএকাডেমিহর্স রাইডিং ট্রেনিং একাডেমি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে না পেরে গড়লেন বিশেষ শিশুদের জন্য আশ্রয়, আজ সেখানে পড়ছে ৮০ শিক্ষার্থী

নিজের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে কোনো স্কুলে ভর্তি করাতে না পেরে যে সংগ্রামের শুরু, সেটিই আজ আশার আলো হয়ে উঠেছে অর্ধশতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জীবনে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা শামছুন্নাহার কবির ২০১৪ সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেন ‘মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল’। বর্তমানে সেখানে ৮০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের সুযোগ পাচ্ছে।

বুকিংয়ের পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি, 'Mobile Buzz BD'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফেসবুকে প্রকাশিত অফারে নির্ধারিত দামে স্মার্টফোন বুকিং নেওয়ার পর একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান Mobile Buzz BD-এর বিরুদ্ধে।