বাংলাদেশ


প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে 'স্বপ্ন'


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন, সোমবার

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে 'স্বপ্ন'

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সেবামূলক রিটেইল চেইন হিসেবে এ. সি. আই. লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) সর্বাবস্থায় সাধারণ মানুষের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

 

এই দীর্ঘ পথচলায় দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম যে সহযোগিতা প্রদান করে আসছে, তার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

 

সোমবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বপ্ন সর্বদা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশৃঙ্খল কর্পোরেট সুশাসন নীতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি প্রশাসনিক বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।

 

গত ৮ মার্চ ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান মিলু ইমেইলের মাধ্যমে মানবসম্পদ বিভাগকে নিজের পদত্যাগপত্র প্রদান করেন। তবে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না করেই তিনি পরবর্তীতে কর্মস্থল থেকে নিরুদ্দেশ হয়ে যান।

 

তার প্রস্থানের পর দায়িত্ব পালনকালীন সময়ের কিছু সম্ভাব্য আর্থিক অসংগতি ও অভিযোগের প্রাথমিক তথ্য কর্তৃপক্ষের নজরে আসে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার পর এ. সি. আই. লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) বিষয়টি খতিয়ে দেখতে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে।

 

তদন্ত প্রক্রিয়া চলাকালীন স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে মোহাম্মদ কামরুজ্জামান মিলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের রমজান মাসে তেজগাঁও কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত যোগাযোগের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন।

 

উক্ত সভায় তিনি উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের জানান, স্বপ্ন-এর বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত বিষয়ে মো: আতিকুর রহমান, লিড - মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশন্স অথবা মো. মাহাদী ফয়সাল, ডেপুটি ডিরেক্টর, ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি-এর সাথে যোগাযোগ করতে হবে।

 

এমতাবস্থায় স্বপ্ন সংক্রান্ত যে কোনো বিজ্ঞাপন, জনসংযোগ বা তথ্য আদান-প্রদানের প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে মোহাম্মদ কামরুজ্জামান মিলুর সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এর পরিবর্তে উপরে উল্লেখিত দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হয়।


জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

বুকিংয়ের পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি, 'Mobile Buzz BD'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফেসবুকে প্রকাশিত অফারে নির্ধারিত দামে স্মার্টফোন বুকিং নেওয়ার পর একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান Mobile Buzz BD-এর বিরুদ্ধে।

বিচারাধীন তথ্য গোপন, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে নতুন করে হাইকোর্টে রিট আবেদন করায় দেশের অন্যতম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। পরে অর্থটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে।

৬ মাসে ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৯ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছিল। উচ্চ খেলাপি ঋণ, সুদ আয় কমে যাওয়া এবং আমানতের বিপরীতে সুদ ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকটির আর্থিক অবস্থার এই অবনতি হয়েছে।

ক্রিকেটার থেকে ‘শুটার’, চট্টগ্রামের অপরাধজগতে যেভাবে আলোচিত হয়ে উঠলেন ডেভিড ইমন

ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে অনুশীলন শুরু করেছিলেন। তবে অল্প কয়েক বছরের ব্যবধানে সেই পরিচয় ছাপিয়ে চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম হয়ে ওঠেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। বিদেশি নম্বর ব্যবহার করে ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে কোটি কোটি টাকা চাঁদা দাবি, একের পর এক হত্যাকাণ্ড, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বারবার উঠে আসে তার নাম।