বাংলাদেশ


দুরবীন নিউজে সংবাদ প্রকাশের পর জমজ তিন কন্যার পরিবারে সহায়তার হাত বাড়াল ইউএনও


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৭ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার

আপডেট:১৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার

দুরবীন নিউজে সংবাদ প্রকাশের পর জমজ তিন কন্যার পরিবারে সহায়তার হাত বাড়াল ইউএনও

ছবি: দূরবীন নিউজ


কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়ে দিনমজুর পরিবারের ঘর আলো করে এসেছে তিনটি নতুন প্রাণ। তবে আনন্দের পাশাপাশি দরিদ্র এই পরিবারের কপালে ভর করে দুশ্চিন্তা।
 
 
দুরবীন নিউজে সংবাদ প্রকাশের পর বিষয়টি রাজারহাট উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়িয়ে ঈদ সামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
 

এর আগে সংবাদ প্রকাশের পরপরই রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেন এবং পরিবারটির খোঁজখবর নেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেন।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতক তিন কন্যা সন্তানের পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী তাদের পাশে থাকার আশ্বাস দেন।

 
 
জানা গেছে,উপজেলার এক দরিদ্র দিনমজুর দম্পতির ঘরে সম্প্রতি একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম হয়। সীমিত আয়ের এই পরিবারের পক্ষে নবজাতক তিন শিশুসহ পুরো পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়ে। বিষয়টি নিয়ে “একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম,আনন্দের মাঝেও দুশ্চিন্তায় দিনমজুর বাবা-মা” শিরোনামে দুরবিন নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।
 
 
ভবিষ্যতেও পরিবারটির প্রয়োজন অনুযায়ী সহায়তা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে হঠাৎ পাওয়া এই সহায়তায় স্বস্তি প্রকাশ করেছেন নবজাতক তিন কন্যার বাবা-মা। তারা উপজেলা প্রশাসনসহ দুরবিন নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পর্কিত

বাংলাদেশতিন কন্যা সন্তানকন্যাদুরবীন নিউজ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

বুকিংয়ের পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি, 'Mobile Buzz BD'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফেসবুকে প্রকাশিত অফারে নির্ধারিত দামে স্মার্টফোন বুকিং নেওয়ার পর একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান Mobile Buzz BD-এর বিরুদ্ধে।

বিচারাধীন তথ্য গোপন, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে নতুন করে হাইকোর্টে রিট আবেদন করায় দেশের অন্যতম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। পরে অর্থটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে।

৬ মাসে ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৯ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছিল। উচ্চ খেলাপি ঋণ, সুদ আয় কমে যাওয়া এবং আমানতের বিপরীতে সুদ ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকটির আর্থিক অবস্থার এই অবনতি হয়েছে।

ক্রিকেটার থেকে ‘শুটার’, চট্টগ্রামের অপরাধজগতে যেভাবে আলোচিত হয়ে উঠলেন ডেভিড ইমন

ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে অনুশীলন শুরু করেছিলেন। তবে অল্প কয়েক বছরের ব্যবধানে সেই পরিচয় ছাপিয়ে চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম হয়ে ওঠেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। বিদেশি নম্বর ব্যবহার করে ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে কোটি কোটি টাকা চাঁদা দাবি, একের পর এক হত্যাকাণ্ড, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বারবার উঠে আসে তার নাম।