বাংলাদেশ
ঢাকা বোট ক্লাবে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

ঢাকা বোট ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। ২১ মার্চ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত ক্লাব সংলগ্ন খোলা মাঠে অনুষ্ঠিত এই উৎসবে অংশ নিয়েছে সন্মানিত ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ, বিশেষ করে শিশু-কিশোররা। প্রতি দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসব চলেছে।
ঘুড়ি উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় ক্লাবের প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ নির্বাহী কমিটি ও সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা শহরে জায়গা ও মাঠের সীমাবদ্ধতার কারণে শিশু-কিশোররা আউটডোর খেলা ও বিনোদনে আগ্রহ হারাচ্ছে। ঢাকা বোট ক্লাব নিয়মিত এ ধরনের উৎসব আয়োজন করে শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে। আমরা আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
উৎসবে ক্লাবের প্রেসিডেন্ট ইনচার্জ জনাব নকিব সরকার অপু উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবু সোলাইমান (রানা), আব্দুস সবুর খান, জেসমুল হুদা মেহেদী অপু, খালেদা আক্তার জাহান, আতিকুর রহমান, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, আলীম আল কাজী তুহিন ও মনির হোসেন ইমনও উপস্থিত থেকে শিশু-কিশোরদের উৎসাহ প্রদান করেন।
উৎসবটি শুধু ঘুড়ি উড়িয়ে আনন্দ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি শিশু-কিশোরদের মধ্যে সামাজিক ও দলগত সহযোগিতা এবং সুস্থ বিনোদনের প্রতি আগ্রহ বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’
জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।
ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট
ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।
বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা
ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।
গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।





