বাংলাদেশ


ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিল নগদ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিল নগদ

রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে নগদ বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা প্রদান করেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের রেভিনিউ থেকে এই অর্থ দেওয়া হয়।

 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক অধিদপ্তর-এর মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, সেবা পরিচালনায় প্রয়োজনীয় প্রযুক্তি ও বিনিয়োগ করে নগদ লিমিটেড। এর বিপরীতে সেবার মোট আয়ের ৫১ শতাংশ পায় ডাক বিভাগ এবং বাকি ৪৯ শতাংশ পায় নগদ।

 

এর আগে বিভিন্ন সময়ে নগদ ডাক বিভাগকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা রেভিনিউ প্রদান করেছে। এর মধ্যে ২০২৪ সালের মে মাসে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকা, ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা এবং ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা দেওয়া হয়।

 

চেক হস্তান্তর অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নগদ এই খাতে প্রতিযোগিতা সৃষ্টি করে ক্যাশলেস লেনদেনকে আরও গতিশীল করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এই খাত থেকে সরকারের রাজস্ব আয় আরও বাড়বে।

 

অন্যদিকে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার ক্ষেত্রে নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে প্রতি বছর সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও প্রতিষ্ঠানটি অবদান রাখছে।

 

২০১৯ সালের মার্চে যাত্রা শুরুর পর থেকেই নগদ দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন প্রায় দেড় হাজার কোটি টাকা। শিক্ষা উপবৃত্তি, সামাজিক নিরাপত্তা ভাতা, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তা বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নগদ।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্ভাবনী সেবা ও সহজ লেনদেন ব্যবস্থার মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন আনছে নগদ এবং ভবিষ্যতে এই খাতের বিস্তার আরও বাড়বে।


জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।