বাংলাদেশ


মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৩ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (আজ) সংস্থাটির এক সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

 

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকাতেই বহাল রাখা হয়েছে। গত মাসে একাধিকবার মূল্য সমন্বয়ের পর এই দাম অপরিবর্তিত রাখা হলো।

 

এর আগে গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বৃদ্ধি করে দাম ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করে বিইআরসি।

 

অন্যদিকে, মে মাসের জন্য অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 

গত মাসে অটোগ্যাসের দামও দুই দফায় সমন্বয় করা হয়। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। এরপর ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে দাম দাঁড়ায় ৮৯ টাকা ৫০ পয়সা।

 

সাম্প্রতিক এই মূল্য নির্ধারণে এলপিজির দাম স্থিতিশীল থাকলেও অটোগ্যাসে সামান্য বৃদ্ধির প্রভাব পরিবহন খাতে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
 

সম্পর্কিত

এলপিজিবিইআরসি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে না পেরে গড়লেন বিশেষ শিশুদের জন্য আশ্রয়, আজ সেখানে পড়ছে ৮০ শিক্ষার্থী

নিজের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে কোনো স্কুলে ভর্তি করাতে না পেরে যে সংগ্রামের শুরু, সেটিই আজ আশার আলো হয়ে উঠেছে অর্ধশতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জীবনে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা শামছুন্নাহার কবির ২০১৪ সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেন ‘মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল’। বর্তমানে সেখানে ৮০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের সুযোগ পাচ্ছে।

বুকিংয়ের পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি, 'Mobile Buzz BD'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফেসবুকে প্রকাশিত অফারে নির্ধারিত দামে স্মার্টফোন বুকিং নেওয়ার পর একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান Mobile Buzz BD-এর বিরুদ্ধে।