বাংলাদেশ


“কৃষক যত ধান দেবেন, সবই কিনবে সরকার” — খাদ্য প্রতিমন্ত্রী


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার

“কৃষক যত ধান দেবেন, সবই কিনবে সরকার” — খাদ্য প্রতিমন্ত্রী

কৃষকের উৎপাদিত ধান সরকার সীমাবদ্ধতার বাইরে গিয়ে ক্রয় করবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, “কৃষক যত পরিমাণ ধান দিতে পারবেন, ততটাই কিনবে সরকার। প্রয়োজনে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল সংগ্রহ করা হবে।”

 

রোববার সন্ধ্যায় নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার কারণে ধান সংগ্রহের সময়সূচি এগিয়ে আনা হয়েছে, যাতে কৃষকরা দ্রুত ন্যায্যমূল্য পান। তিনি কৃষকদের সরাসরি সরকারি সংগ্রহ কেন্দ্রে ধান সরবরাহ করার আহ্বান জানান এবং কোনো ধরনের সমস্যা হলে কন্ট্রোলরুমে জানানোর পরামর্শ দেন।

 

তিনি স্পষ্টভাবে জানান, বোরো সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেটকে সুযোগ দেওয়া হবে না। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তাহের মো. মাসুদ রানা। এছাড়া বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম

 

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান জানান, নেত্রকোণায় ২০ হাজার ৪১৫ হেক্টর জমির ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে চাল সংগ্রহের বরাদ্দ এখনো পাওয়া যায়নি।

 

সরকারি নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় কেনা হবে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

 

অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে বোরো সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


সম্পর্কিত

খাদ্য প্রতিমন্ত্রী

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে না পেরে গড়লেন বিশেষ শিশুদের জন্য আশ্রয়, আজ সেখানে পড়ছে ৮০ শিক্ষার্থী

নিজের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে কোনো স্কুলে ভর্তি করাতে না পেরে যে সংগ্রামের শুরু, সেটিই আজ আশার আলো হয়ে উঠেছে অর্ধশতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জীবনে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা শামছুন্নাহার কবির ২০১৪ সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেন ‘মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল’। বর্তমানে সেখানে ৮০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের সুযোগ পাচ্ছে।

বুকিংয়ের পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি, 'Mobile Buzz BD'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফেসবুকে প্রকাশিত অফারে নির্ধারিত দামে স্মার্টফোন বুকিং নেওয়ার পর একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান Mobile Buzz BD-এর বিরুদ্ধে।