বাংলাদেশ


বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৯ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন, শনিবার

বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন

সেরা কনটেন্ট ক্রিয়েটরের সন্মননা পেলেন সালাউদ্দিন সুমন


ভ্রমণবিষয়ক কনটেন্ট ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি অনলাইন দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামে পরিচিত।

 

শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এই সম্মাননা তুলে দেয়।

 

আয়োজকরা জানান, ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাণ, ডিজিটাল প্ল্যাটফর্মে ভ্রমণ অভিজ্ঞতা উপস্থাপন এবং তরুণদের মধ্যে ভ্রমণচর্চা জনপ্রিয় করে তোলায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

 

সাবেক বিবিসি সাংবাদিক ও ‘বেঙ্গল ভিসতা’র প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন সুমনের সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্ম মিলিয়ে বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে।

 

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম থেকে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এখানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণ উৎসাহীদের অসাধারণ সব গল্পের সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। কে এম হারুন, শাকূর মজিদ, আহসান হাবীব এবং জিয়া হকের মতো বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”

 

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, “আমরা মনে করি, মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশায় হওয়া উচিত। সৃজনশীল মানুষদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন।”

 

অনুষ্ঠানে আরও কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। ভ্রমণ সাহিত্যে সম্মাননা পান মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণবিষয়ক পত্রিকা হিসেবে স্বীকৃতি পায় ‘ভ্রমণ গদ্য’।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মাদ সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব কে এম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল।

 

বাংলাদেশের পর্যটন ও ভ্রমণ খাতে সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন।


সম্পর্কিত

বাংলাদেশবিটিডব্লিউএ-অ্যাওয়ার্ড

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।