বাংলাদেশ
কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী নামের পশু ঘিরে তৈরি হয়েছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির মহিষ।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজির বেশি। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটি এলভিনো জাতের। এর গায়ে গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকে বিশেষ ধরনের চুলের আকৃতির কারণে মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামার কর্তৃপক্ষ জানায়, নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। অনেকে ছবি তুলছেন, আবার কেউ কেউ কিনতেও আগ্রহ দেখিয়েছেন। তবে ইতোমধ্যে একজন ক্রেতা মহিষটি বুকিং দিয়ে রেখেছেন বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।
ফলে আগ্রহ থাকা সত্ত্বেও অনেক ক্রেতা ‘ডোনাল্ড ট্রাম্প’ কিনতে না পেরে হতাশ হয়েছেন।
খামারের কর্মচারীরা জানান, বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে মহিষটিকে। সাধারণ দেশীয় গবাদিপশুর মতোই এটি ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে। নিয়মিত পরিচর্যা ও পুষ্টিকর খাদ্যের কারণে মহিষটির স্বাস্থ্যও বেশ ভালো।
বাংলাদেশে কোরবানির ঈদ উপলক্ষে বড় ও আকর্ষণীয় গরু-মহিষের ব্যতিক্রমী নামকরণের একটি দীর্ঘদিনের প্রচলন রয়েছে। প্রতিবছর বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের নামে পশুর নাম রাখা হয়। এতে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল ও আগ্রহ তৈরি হয়।
খামার মালিকদের মতে, এমন নামকরণ শুধু প্রচারণাই নয়, কোরবানির পশুকে ঘিরে মানুষের আগ্রহ ও আনন্দও বাড়িয়ে তোলে।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’
জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।
ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট
ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।
বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা
ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।
গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।





