বাংলাদেশ


ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১২ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার

ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, “ঢাকায় মাদক যায় কীভাবে?”

 

মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় নিহত কলেজছাত্র মুরসালিনের বাবা-মায়ের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

 

সফরকালে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সংসদ সদস্যদের একটি অংশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেই রাজধানী ঢাকায় সহজে মাদক পৌঁছায়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্ত রক্ষায় বিজিবি কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

 

তিনি বলেন, “বিজিবি নিহতদের ওপর দায় চাপিয়ে ভারতীয় বক্তব্যের মতো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে। মৃত মানুষের ওপর দায় চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য না।”

 

সীমান্ত হত্যা বন্ধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে শহীদ পরিবারগুলোকে সঙ্গে নিয়ে ঢাকায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান বোঝেন, কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না।”

 

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর প্রসঙ্গ টেনে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না।”

 

সাম্প্রতিক সময়ে এলাকায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও সমালোচনা করেন।


সম্পর্কিত

মাদক ব্যবসায়ীমাদক কারবারি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।