বাংলাদেশ


তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৮ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অন্যতম সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) সফলভাবে তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ জুন) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএমএফ-এর সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিজিটাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ডিজিটাল গণমাধ্যমের প্রসার, পেশাগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের পুনর্জাগরণ, নতুন উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ব্যবস্থার উন্নয়নে ডিএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

 

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম খাতে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে চায় ডিএমএফ। গণমাধ্যমের উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।

 

দেলোয়ার হোসেন জানান, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের এই যুগে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী এক বছরের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ৫০০ দক্ষ গণমাধ্যমকর্মী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে ডিএমএফ।

 

অনুষ্ঠানে “ডিজিটাল মিডিয়া ফোরাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬” আয়োজনের ঘোষণাও দেওয়া হয়। আগামী ২৫ জুলাই, শনিবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই পুরস্কারের আবেদন প্রক্রিয়া এবং জুরি বোর্ডের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

 

ডিএমএফ-এর উপদেষ্টা এবং স্টার নিউজের ওয়েব ও ডিজিটাল মিডিয়া লিড মইন উদ্দিন বকুল বলেন, ডিজিটাল গণমাধ্যমে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং তাদের পেশাগত উন্নয়নে ডিএমএফ গত তিন বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মফস্বল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

 

ডিএমএফ-এর উপদেষ্টা এবং দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ জনবল তৈরি একটি বড় চ্যালেঞ্জ। ডিএমএফ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। গণমাধ্যমের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।

 

তিনি আরও বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ এবং আধুনিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর গণমাধ্যম খাতের উন্নয়নে কাজ করবে ডিএমএফ।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুন একঝাঁক উদ্যমী, মেধাবী ও স্বপ্নবান ডিজিটাল গণমাধ্যমকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি প্রশংসা অর্জন করেছে।

 

 


সম্পর্কিত

ডিএমএফ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মিয়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল, সংবেদনশীল ও বহুমাত্রিক আন্তর্জাতিক ইস্যু, এবং এর অগ্রগতি অনেকাংশেই মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছা, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুরু, দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের সুযোগ

হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড ব্যবসায়িক অংশীদার ও খুচরা বিক্রেতাদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন আপনজন-০১ চালু করেছে। ৩ জুন থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ধাপ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো প্রান্তের তালিকাভুক্ত রিটেইলার বা বিক্রেতারা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

মুজিবুল হকের উত্থানের নেপথ্যে কী? ‘আমেরিকান ডাক্তার’ পরিচয়, চিকিৎসা সাম্রাজ্য ও বিতর্কের অনুসন্ধান

রাজধানী ঢাকার ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত “আমেরিকান ওয়েলনেস সেন্টার” নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্টেম সেল থেরাপি, অল্টারনেটিভ মেডিসিন এবং ফাংশনাল মেডিসিনের আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে পরিচিত প্রফেসর ড. এম মুজিবুল হক নিজেকে দীর্ঘদিন ধরে ‘আমেরিকান বোর্ড সার্টিফায়েড ডাক্তার’, ‘ফাইভ স্টার প্রফেসর’ এবং আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে প্রচার করে আসলেও, অনুসন্ধানে উঠে এসেছে তার পরিচয়, চিকিৎসা যোগ্যতা, স্টিমসেল ব্যবসা এবং রোগীদের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে বিস্ময়কর সব প্রতারণার তথ্য।

ইসলামী ব্যাংককে বাঁচাতে দ্রুত উদ্যোগ চাইলেন শফিকুর রহমান

জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং খাতের ওপর আস্থা কমে যেতে পারে এবং এর নেতিবাচক প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়বে। একই সঙ্গে ব্যাংকটির প্রকৃত শেয়ারহোল্ডারদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।