বাংলাদেশ
৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি সেরা ক্যাম্পেইন

দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা অনুষ্ঠান। রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইন পুরস্কৃত হয়েছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনায় এবং ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ডিজিটাল মার্কেটার, বিজ্ঞাপন ও ব্র্যান্ড পেশাজীবী, এজেন্সি প্রতিনিধি, মিডিয়া স্ট্র্যাটেজিস্ট এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
আয়োজকরা জানান, ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৫ মার্চ পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত ক্যাম্পেইনগুলো মনোনয়নের জন্য বিবেচনা করা হয়। এবার প্রতিযোগিতায় অংশ নেয় ৬৬টি প্রতিষ্ঠানের ১ হাজার ৭২টি মনোনয়ন, যা এ আয়োজনের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ অংশগ্রহণ।
সেরা ক্যাম্পেইন নির্বাচন করতে দুই ধাপের জুরি মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথম ধাপে ৮টি জুরি প্যানেলের ১১৩ জন জুরি সদস্য মনোনয়নগুলো যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেন। পরে গ্র্যান্ড জুরি পর্বে ৮টি সেশনে ১১০ জন বিশেষজ্ঞ চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করেন।
চূড়ান্ত ফলাফলে ৬৩টি ক্যাম্পেইন ব্রোঞ্জ, ২০টি ক্যাম্পেইন সিলভার এবং ৬টি ক্যাম্পেইন গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। উৎকর্ষের মান বজায় রাখার লক্ষ্যে এবার কোনো গ্র্যান্ড প্রিক্স প্রদান করা হয়নি।
অনুষ্ঠানে ৫০০-রও বেশি ডিজিটাল মার্কেটিং ও ব্যবসায়িক পেশাজীবী অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড প্রতি বছর খাতটির অগ্রগতি ও সম্ভাবনার নতুন দিগন্ত তুলে ধরে। তিনি বলেন, বর্তমানে মার্কেটিং কেবল গল্প বলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি রিয়েল-টাইম এনগেজমেন্ট, হাইপার-পারসোনালাইজেশন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিষয় হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, পুরস্কারপ্রাপ্ত ক্যাম্পেইনগুলো প্রমাণ করে বাংলাদেশের মার্কেটাররা আন্তর্জাতিক মানের সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনে সক্ষম। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা জোগাবে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১২তম ডিজিটাল সামিট। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে দিনব্যাপী এ সামিটে অংশ নেন দেশের শীর্ষ ডিজিটাল মার্কেটার, বিজ্ঞাপন ও ক্রিয়েটিভ পেশাজীবী, ব্র্যান্ড বিশেষজ্ঞ, মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, এজেন্সি নির্বাহী এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা।
‘রিথিংকিং ডিজিটাল: স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবর্তিত ভোক্তা আচরণ, প্ল্যাটফর্মভিত্তিক পরিবর্তন এবং সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয় নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।
সামিটে ছিল ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল আলোচনা, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি এক্সপার্ট ডিপ ডাইভ সেশন।
কিনোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, এক্স-ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর দ্রাবির আলম এবং টিকটকের ইমার্জিং মার্কেট পার্টনারশিপ বিভাগের হেড সালেহ ঘানায়েম।
দিনব্যাপী আলোচনায় ভোক্তা যাত্রাপথে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, অ্যাটেনশন-ড্রিভেন মার্কেটিং থেকে ইন্টেলিজেন্স-ড্রিভেন এনগেজমেন্টে রূপান্তর, নতুন ডিসকভারি ইকোসিস্টেম, ক্রিয়েটর ইকোনমি এবং তথ্য, প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বিত ব্যবহারের গুরুত্ব উঠে আসে।
৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ও ১২তম ডিজিটাল সামিটের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল অ্যালেফ গ্রুপ, ইনক., বিবিএফ সিএমও ক্লাব, ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএএবি) এবং এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। নলেজ পার্টনার ছিল মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস এবং পিআর পার্টনার হিসেবে ছিল ব্যাকপেজ পিআর।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’
জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।
ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট
ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।
বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা
ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।
গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।





