বাংলাদেশ
আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’

আইসক্রিমপ্রেমীদের জন্য নতুন স্বাদের চমক নিয়ে এসেছে সেভয়। জনপ্রিয় ‘শেল অ্যান্ড কোর’ সিরিজে যুক্ত হয়েছে নতুন ভ্যারিয়েন্ট ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’, যা দেশি আম ও ভ্যানিলা আইসক্রিমের স্বাদের সমন্বয়ে তৈরি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই আইসক্রিমের বাইরের অংশে ব্যবহার করা হয়েছে দেশি আমের পাল্প দিয়ে তৈরি বিশেষ শেল, যা ভোক্তাদের দেবে আমের স্বতন্ত্র স্বাদ। অন্যদিকে ভেতরের অংশে রয়েছে রিচ ভ্যানিলা আইসক্রিমের কোর, যা প্রতিটি বাইটে আম ও ভ্যানিলার ভিন্নধর্মী স্বাদের অভিজ্ঞতা তৈরি করবে।
সেভয় জানায়, প্রচলিত আইসক্রিমের বাইরে ভিন্ন স্বাদের কিছু খুঁজছেন এমন গ্রাহকদের কথা বিবেচনায় রেখেই বাজারে আনা হয়েছে ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’। দেশীয় ফলের স্বাদ ও ক্রিমি আইসক্রিমের সমন্বয় ভোক্তাদের জন্য নতুন ধরনের টেস্ট এক্সপেরিয়েন্স তৈরি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সেভয় শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করা হচ্ছে এবং এটি দেশের সকল প্রান্তে পাওয়া যাচ্ছে।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
হত্যা মামলার আসামির ‘পীর’ সেজে কবরস্থানে আস্তানা
হত্যা মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তি নিজেকে ‘স্বপ্নে আদিষ্ট পীর’ পরিচয় দিয়ে কবরস্থানে আস্তানা গড়ে তোলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তার কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন এলাকাবাসী।

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি সেরা ক্যাম্পেইন
দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা অনুষ্ঠান। রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইন পুরস্কৃত হয়েছে।

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)
দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অন্যতম সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) সফলভাবে তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ জুন) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএমএফ-এর সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মিয়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল, সংবেদনশীল ও বহুমাত্রিক আন্তর্জাতিক ইস্যু, এবং এর অগ্রগতি অনেকাংশেই মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছা, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।









