ব্যাংক


আজ থেকে দিনে ৫ ঘণ্টা ব্যাংক লেনদেন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৩ এপ্রিল ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার

 আজ থেকে দিনে ৫ ঘণ্টা ব্যাংক লেনদেন

আজ থেকে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা করে। লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে বেলা ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৪টা পর্যন্ত।

 

রমজান মাসে ব্যাংকে লেনদেনর সময়সূচি নির্ধারণ করে বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরূপ করা হলো। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত (বেলা ১.১৫ মি. হতে ১.৩০ মি. পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯.৩০ ঘটিকা হতে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।এছাড়া যোহরের নামাজের জন্য ০১.১৫ মিনিট থেকে ০১.৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।


পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে বলেও উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 


জনপ্রিয়


ব্যাংক থেকে আরও পড়ুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ বোর্ড সভা ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সৈয়দ ফরহাত আনোয়ার নতুন চেয়ারম্যান হলেন ন্যাশনাল ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুপারিশে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে।

ইসলামী ব্যাংকিংয়ে আগ্রহী আরো ১৫ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ১৪ থেকে ১৫টি বাণিজ্যিক ব্যাংক পুরোপুরি ইসলামী ব্যাংকিং করতে চায়।