Ad

বিকালেই হল ছাড়তে হবে ঢাকা কলেজের ছাত্রদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
dhaka college hall
Durbin News

ঢাকা কলেজের হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকালের মধ্যেই হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা দেয়।

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আক্রমণ পালটা আক্রমণে শিক্ষা প্রতিষ্ঠানটির কমপক্ষে ৩৫ জন ছাত্র আহত হয়েছেন। এছাড়া ব্যবসায়ী-সাংবাদিকসহ কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে দুই পক্ষের মাঝে প্রায় আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল সাড়ে ১০টার থেকে আবার শুরু হওয়া সংঘর্ষ রিপোর্ট লেখা সময় পর্যন্ত চলছিল।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার জানান, সংঘর্ষে ঢাকা কলেজের ৩৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে ব্যবসায়ী পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।

সংঘর্ষের পর পরই ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধও করা হয়।

পেশাগত দায়িত্ব পালনের সময় নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে কমপক্ষে ৯ জন সাংবাদিক আহত হন। এর মধ্যে সময় টেলিভিশনের ৬ জন সংবাদকর্মী, দীপ্ত টিভির প্রতিবেদক আসিফ সুমিত এবং এসএ টিভির ক্যামেরা পারসন কবির হোসেনের অবস্থা গুরতর।

এছাড়া, শিক্ষার্থীদের রূঢ় আচরণের মুখে পড়েন খোদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এক সময় ঢাকা কলেজের আবাসিক হল এলাকা থেকে প্রসাসনিক ভবনে আসেন লেখক। ঢাকা কলেজের অধ্যক্ষের কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম.মইনুল হোসেনসহ অন্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তখন অধ্যক্ষের কক্ষের বাইরে শিক্ষার্থীরা লেখকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন।

দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত-নিউমার্কেট ও সাইন্সল্যাব এলাকা। রাতভর সংঘর্ষের পর মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে আবারও ঢাকা কলেজের মেইন গেটের সামনে সংঘর্ষের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ, দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনাও। রড-লাঠি-ক্রিকেট স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে হেলমেট পরিহিত অবস্থায় মারধর করতে দেখা যায় বেশ কয়েকজনকে। সংঘর্ষ চলাকালে একটি রোগীবাহী এ্যাম্বুলেন্স ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে চন্দ্রিমা মাকেটের সামনে এলে তাতে হামলা চালায় ব্যবসায়ীরা। এ সময় এ্যাম্বুলেন্সটি ব্যাপক ভাংচুরের শিকার হয়।

ঘটনার সূত্রপাত ঘটে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। ঢাকা কলেজের তিনজন ছাত্র নিউমার্কেটে একটি দোকানে কাপড় কিনতে যায়। সেখানে কাপড়ের দাম নিয়ে দোকানদারের সাথে ছাত্রদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে দোকানি ও তার লোকজন ছাত্রদের মারধর করে। মারধরের শিকার ছাত্ররা হলে ফিরে গিয়ে বিষয়টি জানালে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে। তারা একযোগে নিউমার্কেটের গেট ভেঙে ওই দোকানদারকে মারতে যান। এর মধ্যেই দোকানাররাও রাস্তায় নেমে আসে এবং দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে ত্রিমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় একশ রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। গুলি ছোঁড়ারও অভিযোগ করে ছাত্ররা, যদিও পুলিশ সে অভিযোগ অস্বীকার করে। রাতের সংঘর্ষ ভোরের দিকে পুলিশ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও সকাল সাড়ে ১০ টা থেকে আবারও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে চন্দ্রিমা মার্কেটের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সে আগুন নিভিয়ে ফেলার পর নুরজাহান মার্কেটেও আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ অগ্নিকাণ্ড ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা, নাকি নেহায়েত দুর্ঘটনা সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

সংঘর্ষের ঘটনায় নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণত মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় সাপ্তাহিক ছুটি থাকে। তবে রমজান উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট খোলা রাখার ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীরা। পাশাপাশি সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব ধরনের দোকানপাটও বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বিভিন্ন ব্যাংকের শাখা, উপশাখা ও এটিএম বুথসহ সব ধরনের প্রতিষ্ঠান।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad