Ad

জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে ধীরগতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
jju
Durbin News

মোশতাক তাহসিন, জবি প্রতিবেদক

★ ২০০ একর ভূমি অধিগ্রহণ তিন বছরেও অসম্পূর্ণ

★ ভূমি উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে তিন দফায়

★ দ্বিতীয় ক্যাম্পাসের দোহাই দিয়ে হয়নি বর্তমান ক্যাম্পাসের উন্নয়ন

২০১৬ সালে হল আন্দোলনের মুখে ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দেয়া হয়। ২০১৮ সালে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য একনেক সভায় ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার।

পাওয়ার তিন বছর পেরিয়ে গেলেও পূর্ণভাবে ২০০ একর ভূমি অধিগ্রহণের কাজটাও সমাপ্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে অধিগ্রহণ করা হয়েছে ১৮৮.৬০ একর জমি৷ অধিগ্রহণ করতে এখনও বাকি ১১.৪০ একর জমি। এরইমধ্যে অতি ধীর গতিতে এগিয়ে চলছে ক্যাম্পাসের সীমানা প্রাচীন নির্মাণের কাজ। পাশাপাশি সেখানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য চলছে একটি অস্থায়ী মাঠ নির্মাণের কাজও। শুধু এই সীমানা প্রাচীর নির্মাণেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় চায় এক বছর; তবে কর্মরত শ্রমিকদের দাবি দুই বছর লেগে যাবে প্রাচীর নির্মাণ করতে।

এদিকে ক্যাম্পাসের ভূমি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল ২০২০ সালের অক্টোবরে। কিন্তু সেই কাজের মেয়াদ ইতোমধ্যে তিন দফায় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু কাজের কচ্ছপ গতি বলেই দেয় তিন দফা বাড়িয়েও এই কাজ সম্পন্ন করতে ব্যর্থ হবে প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্স। এভাবে চলতে থাকলে যে আগামী এক দশকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ করা অসম্ভব হয়ে পড়বে, তা বলাই যায়।

এদিকে আজও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি নতুন ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান। আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান অনিয়মের আশ্রয় নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি ও ক্যাম্পাস নির্মাণের পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে ঠিকাদারি প্রতিষ্ঠান আরবানকে কাজ পাইয়ে দেন। তারা একটা মাস্টারপ্ল্যান তৈরিও করেন। সেটা প্রধানমন্ত্রীর নিকট প্রদর্শনও করা হয়েছিল। কিন্তু নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ইমদাদুল হক নিয়োগ পাওয়ার পর তিনি মাস্টারপ্ল্যান ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াই বাতিল করেন।

মাস্টারপ্ল্যানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, মাস্টারপ্ল্যানের কাজের জন্য পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করেছে। এদের ভেতর থেকে মূল্যায়ন করা হবে। আশাকরি খুব দ্রুতই এটা নিয়ে বৈঠক করা হবে।

এদিকে কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস নির্মাণের দোহাই দিয়ে থামিয়ে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের 'অধিকতর উন্নয়ন প্রকল্প'। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের দশকপূর্তির অনুষ্ঠানে এসে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক ভবন নির্মাণের প্রকল্প অনুমোদনের কথা জানান।

ওই 'অধিকতর উন্নয়ন প্রকল্পে'র অধীনে কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি দশতলা ছাত্র হল ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন ভেঙে ২০ তলা একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। প্রস্তাবিত এ প্রকল্পের অধীনে একাডেমিক ভবন তৈরির জন্য ১২৬ কোটি ৪২ লাখ ও হল নির্মাণে ৬৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল। কিন্তু ২০১৬ সালে কেরাণীগঞ্জে ক্যাম্পাস নির্মাণের ঘোষণায় আর এগোয়নি এই প্রকল্প। অথচ এতদিনে না হয়েছে দ্বিতীয় ক্যাম্পাসের দৃশ্যমান অগ্রগতি, না হয়েছে বর্তমান ক্যাম্পাসের সামান্যতম উন্নয়ন। ফলে, একে শুভঙ্করের ফাঁকি হিসেবেই ধরে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই ফাঁকিবাজির জালে আটকে আজও আবাসন সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত দেশের অন্যতম সেরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এখানে উল্লেখ্য, ছাত্রীদের জন্য ১৬ তলাবিশিষ্ট একটি আবাসিক হল নির্মাণ করা হয়েছে। যাতে থাকার সুযোগ পাচ্ছেন ১২০০ ছাত্রী।

এদিকে বিভিন্ন সময় নানা আন্দোলন সংগ্রামের পরও বিশ্ববিদ্যালয়ের এসব সমস্যার সমাধান না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। মেসভাড়া করে থাকতে গিয়ে টিউশনি বা অন্য উপার্জনের পথ বেছে নিতে হচ্ছে তাদের। এতে করে নষ্ট হচ্ছে মূল্যবান সময়।

দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ চলছে৷ আমরা চাচ্ছি দ্রুতই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো তৈরির কাজে হাত দিতে। এজন্য মাস্টারপ্ল্যানের কাজ চলছে। আশাকরি দ্রুতই তা হয়ে যাবে।'

ভূমি অধিগ্রহণ অসম্পূর্ণ থাকার বিষয়ে তিনি বলেন, 'সামান্য কিছু ভূমি অধিগ্রহণ করতে বাকি রয়েছে। এটার অধিগ্রহণও প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই তা সম্পন্ন হয়ে যাবে।'

উল্লেখ্য, ২০১৬ সালে দখলকৃত হল উদ্ধারের দাবিতে বৃহত্তরে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তখন কেরানীগঞ্জে হল নির্মাণের আশ্বাসে আন্দোলন বন্ধ করে তারা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad