Ad

বর্ষাকে রাঙাতে প্রস্তুত বিইউপি, বন্ধুত্বের বন্ধনে বর্ষা আসছে ফিরে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
358106437_661338646030415_6497051967616465082_n
Durbin News

প্রকৃতি ও বর্ষা যেন একে অপরের পরিপূরক। বৃষ্টি ও বর্ষা, নিয়ে কতই না লেখা হয়েছে গান, কবিতা কিংবা কাব্য। আর বাঙালীর কাছে বর্ষা মানেই যেন উৎসব। আর বর্ষার আসল সৌন্দর্য ধরা পড়ে গ্রামে। যেখানে প্রকৃতির সবুজের সাথে মিশে যায় টিনের চালে ঝিরঝিরে পড়া পানির শব্দ আর ছোট ছোট ছেলেপুলের একসাথে বৃষ্টিতে ভিজে গোসল করার দৃশ্য যেন বর্ষাকে এনে দেয় পুর্ণতা। তবে শহুরে এ জীবনে বর্ষার আমেজ খুব একটা বোঝা না গেলেও বর্ষা নিয়ে কৌতুহলের শেষ নেই তারুণ্যের। ফোঁটায় ফোঁটায় জল আর নীলাম্বরের নীলে মিলে মিশে শহুরের তারুণ্য খোঁজার চেষ্টা করে ভালোবাসা বন্ধুত্ব। বর্ষাকাল ইতোমধ্যেই শুরু হয়ে গেলেও বর্ষাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর শিক্ষার্থীরা " বর্ষা ও বন্ধুত্ব " প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ১৯ এবং ২০ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করতে যাচ্ছে “বর্ষা মিতালী ১৪৩০” বা বর্ষা উৎসব। "ফোঁটায় ফোঁটায় নীলাম্বর নীলে,বন্ধুত্বের বন্ধনে বর্ষা এসেছে ফিরে" এই ট্যাগলাইনকে সামনে রেখে বর্ষাকে আপন করে নিতে বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের আয়োজনে থাকছে বহুবিধ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।বর্ষা উৎসবকে সফল করতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন আয়োজক ক্লাবটির সদস্যরা। ইতোমধ্যে " বর্ষা মিতালী -১৪৩০" উপলক্ষে বর্ণিল সাজে আল্পনার সাথে সেজে উঠেছে বিইউপি ক্যাম্পাস। লোয়ার প্লাজা থেকে শুরু করে কনকোর্স, আপার প্লাজা, মনপুরা লেক, থার্ডপ্লেস সবজায়গায় লেগেছে সাজসজ্জার ছোঁয়া। আর ভিন্ন ভিন্ন স্পটে বসেছে বাহারি সব ফটোবুথ। উৎসবের প্রথম দিন ১৯ জুলাই প্রতিযোগিতার অংশ হিসেবে থাকছে গল্প লেখা প্রতিযোগিতা , নির্ধারিত কবিতা-আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং চিত্রগল্প। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে। এইসব প্রতিযোগিতার আয়োজনের কারণ জানতে চাইলে বিউইপি এলডিসির সদস্যরা জানান, এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্য ধারণ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল মনন এর বিকাশ ঘটানোর সুযোগ পাবে ।এছাড়াও দুই দিন ব্যাপী এ উৎসবের শেষ দিন সমাপনী অনষ্ঠান, নাচ,গান, কবিতা -আবৃত্তি, মঞ্চনাটক সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে “বর্ষা মিতালী ১৪৩০” এর। বর্ষা উৎসবের অন্যতম আয়োজক বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাব এর সাধারণ সম্পাদক নেযা মাহমুদ সকল ক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, "বর্ষামিতালী ১৪৩০ এর সফল আয়োজনে বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাব এর যেসকল মেম্বাররা নিরলস ভাবে কাজ করেছেন, বর্ষার রঙে সাজিয়ে তুলেছেন পুরো ক্যাম্পাসকে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। বর্ষার আর বন্ধুত্বের মিশেলে বর্ষামিতালী ১৪৩০ হয়ে উঠুক প্রাণোচ্ছল, চঞ্চল হাওয়া ভর করুক বন্ধুত্বের পালে।"আর এ আয়োজন নিয়ে ক্লাব সভাপতি নওশীন তাবাসসুম শিফা এককথায় উচ্ছ্বাসিত এবং আবেগতাড়িত হয়ে জানান, "বর্ষা, বন্ধুত্ব এবং সাহিত্যের শক্তিকে একত্রিত করে বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাব এর উৎসর্গ এবং আবেগের চূড়ান্ত পরিণতি বর্ষা মিতালী ১৪৩০। আমি আত্মবিশ্বাসী যে এই আয়োজনটি শুধুমাত্র সৃজনশীলতাকে অনুপ্রাণিতই করবে না, বরং বুদ্ধিবৃত্তিক এবং ব্যক্তিগত বিকাশের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’এ আয়োজনটি কে সফল ভাবে পরিচালনা করতে যারা নিরন্তর পরিশ্রম করছেন, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলেননি তিনি। আগামী ১৯ ও ২০ তারিখ ক্যাম্পাসের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়ে শিফা আরো বলেন, “আসুন আমরা সবাই মিলে বৃষ্টির ফোঁটা এবং বন্ধুত্বের মাঝে জমে থাকা বর্ষা মিতালী ১৪৩০ এর চেতনাকে আলিঙ্গন করি।"আর পুরো আয়োজনকে মনিটর করছেন বিউইপির ইংরেজী ডিপার্টমেন্টের প্রভাষক ও ক্লাব মডারেটর সুমাইতা মারজান। এবারের বর্ষা উৎসবের সার্বিক প্রস্তুতি ও এ আয়োজন সফল করতে ক্লাব সদস্য, বিইউপি অথরিটি ও পৃষ্ঠোপোষকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, "বর্ষা আর বন্ধুত্বের জয়গান নিয়ে এসেছে আমাদের বর্ষা মিতালী ১৪৩০। ঝুম বৃষ্টি, তার মাঝে গোল হয়ে বসা বন্ধুত্বের ঝাঁক। নিমেষেই যেন কেটে যায় সহস্র মুহূর্ত। যে মুহূর্তগুলো জেগে থাকে জীবনের স্বর্ণব স্মৃতি হয়ে। তাই চলুন আরেকবার সবাই স্মৃতির পিরামিড থেকে একে একে হাতছানি দিয়ে ফেলা আসা সময়ে ডুবে যাই। হারিয়ে যাই নীলাম্বরের মেঘের খেয়ায় ভেসে।"আর দুই দিন ব্যাপী এ আয়োজনের “ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দূরবীন নিউজ। সেই সাথে পুরো আয়োজনকে সফল করতে মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই, ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে ইয়ুথ স্কুল অব সোশ্যাল ইন্টারপ্রেনরস, লজিস্টিক পার্টনার হিসেবে আহবাব বুক শপ, রেডিও পার্টনার হিসেবে রেডিও কার্নিভাল, স্ন্যাকস পার্টনার হিসেবে কুপারস, ভিজুয়ালাইজেশন পার্টনার হিসেবে লেন্সটেপ, বুক পার্টনার হিসেবে বই বৃক্ষ, ফুড পার্টনার হিসেবে থ্রিফুড কাজ করছে। বি/এস

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad