

মোঃ আয়নুল ইসলাম, রাবিপ্রবি : বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর সবাই নিজের বিশ্ববিদ্যালয়কে ভালোবাসতে শুরু করে। তখন জীবনের সব আবেগ অনুভূতি বিশ্ববিদ্যালয় কে ঘিরেই তৈরি হয়। আর সেই অনুভূতি থেকেই নিজের ক্যাম্পাসকে সুন্দর করে ফুটিয়ে তোলার কাজ করে থাকে একদল উদ্যমী সেচ্ছাসেবী শিক্ষার্থী। তেমনি প্রতিবছর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রাঙিয়ে তোলার কাজ করে থাকে একদল তরুণ শিক্ষার্থী। পাহাড় ও কাপ্তাই লেকের সৌন্দর্যে গড়ে উঠা রাবিপ্রবি ক্যাম্পাসকে প্রতিবছর জিএসটি পরীক্ষার পূর্বে রঙ তুলির স্পর্শে রাঙিয়ে তুলে বিশ্ববিদ্যালয়ের নবাগত ব্যাচ। ২০২২ সালের জিএসটি পরীক্ষার পূর্বে প্রথমবার ক্যাম্পাস রঙিন করার উদ্যেগ গ্রহন করে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচ(২০২০-২০২১ সেশন)। সেই থেকেই এখন প্রতিবছর ক্যাম্পাস রঙিন করার কাজ করে আসছে শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি চিন্তার শৈল্পিক প্রকাশ কিংবা চিত্তবিনোদন লাভে রংতুলির স্পর্শ সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। অনেক সময় চিন্তার পরিবর্তন ঘটাতে কিংবা প্রতিবাদের ভাষা হিসেবে দেয়াল লিখনের বিকল্প অন্য কোনো শিল্প নেই বললেই চলে। ৭ম ব্যাচের একজন চিত্রকর অ্যালেন চাকমা আমাদের জানান, "যারা ভালোবাসে রঙকে, রঙিন মানুষকে,তারাই হাতে তুলে নেয় রং-তুলি নামক অস্ত্র। যা দিয়ে কেবল নিঃশব্দে ভালোবাসা যায়।"যাদের মন সুন্দর, মনে শিল্প রয়েছে। তারা শিল্পের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেয় সবার মাঝে। স্বপ্ন দেখি, একদিন পুরো ক্যাম্পাসের প্রতিটি কোনায় কোনায় ভালোবাসার রঙে রাঙানো হবে। এবং এই ভালোবাসা কিংবা সম্প্রীতি রাবিপ্রবি থেকে পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়বে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।