

মোঃ মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি :যবিপ্রবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাঈদ এবং সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ তাসনিম জামান সামিয়া । যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এআইএস ক্লাবের নতুন সদস্যদেরকে নির্বাচিত করেন।কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ হামিম ফয়সাল আলিফ। কোষাধ্যক্ষ পদে চতুর্থ বর্ষের আনিকা বুশরা। প্রচার সম্পাদক পদে শান্ত ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে আসাদুল্লাহ আল গালীব, মোঃ সোহানুর রহমান, ফাহিম কামাল, নির্জন ঘোষ শান্ত, সেঁজুতি সেন, আফসানা শারমিন রোজা প্রমুখ। নবনির্বাচিত সভাপতি আকিব এর কাছে তার অনুভূতি এবং কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এআইএস ক্লাবের নির্বাচনে আমি সভাপতি পদে জয় লাভ করেছি। আমি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ। আমি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং আপুদের পরামর্শ নিয়ে, আমার ব্যাচমেট এবং ছোট ভাই-বোনদেরকে সাথে নিয়ে তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমাদের শিক্ষকদের নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডিপার্টমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্টে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার সেই ইচ্ছায় আমি বদ্ধপরিকর। এছাড়াও আমার বন্ধু এবং ছোট ভাইবোন যারা নির্বাচনে পরাজিত হয়েছেন তাদের বিভিন্ন পরিকল্পনা এবং তাদেরকে সাথে নিয়ে ক্লাবের উন্নয়নে সুদুরপ্রসারি চিন্তা-ভাবনার মাধ্যমে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তিনি সকলের দোয়া ভালোবাসা এবং সমর্থন কামনা করেন। সহ সভাপতি শেখ তাসনিম জামান সামিয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন ,প্রথমেই কৃতজ্ঞ আল্লাহ তাআলা র প্রতি এবং সবাইকে ধন্যবাদ আমার উপর আস্থা রেখে আমাকে সহ সভাপতি পদের উপযুক্ত একজন প্রার্থী বিবেচনা করার জন্য। ডিপার্টমেন্ট এর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কারণে প্রথম বর্ষ থেকে আমি ও আমার ব্যাচমেট নিরলস পরিশ্রম করে যাচ্ছি যার সূত্র ধরে এবার ও নিজেকে দায়িত্ব পালনে অগ্রসর করেছি। সবার একটাই অনুরোধ আমার প্রতি বিশ্বাস ,দোয়া ও ভালোবাসা টা যেন এই ৩৫ একরের বাইরেও সারাজীবন থাকে।নির্বাচিত নতুন সদস্যগণ তাদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্লাবের উন্নয়নে ভূমিকা রাখবেন এমনটাই আশা শিক্ষক শিক্ষার্থী সকলের।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।