

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঘোষিত হল উদ্ধার আন্দোলনকে ঘিরে ছাত্রলীগের সক্রিয় হওয়ার আশঙ্কায় আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।সোমবার রাতে এক ভিডিও বার্তায় এ স্থগিতের ঘোষণা দেন সমন্বয়ক আবু বকর। তিনি শিক্ষার্থীদের হল আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি স্বার্থানেষী মহল ফায়দা লুটার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন।এদিকে হল আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা আছে বলে গোপন সূত্রে জানা গেছে। এ কাজে নামানো হতে পারে কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের হয়ে কাজ করা অস্ত্রধারীদের। এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে সরব ভূমিকায় দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী কর্মকর্তা ও শিক্ষকদেরও। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের জঙ্গী বলে আখ্যায়িত করা শিক্ষক-কর্মকর্তাও ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে ক্যাম্পাসে আসার ঘোষণা দিচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। হল উদ্ধার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না দেয়ার দাবি তাদের।ফেসবুকে ইসমাইল হোসেন নামে এক জবি শিক্ষার্থী বলেন, ‘আবার অনেক ছাত্রলীগের সিনিয়র জুনিয়রদের দেখলাম এখন হল আন্দোলনে খুব একাত্মতা প্রকাশ করতেছে,এখন এটা হাইস্যকর লাগে দেখলে।অথচ ক্ষমতায় থাকাকালীন উনাদেরকে হলের ব্যাপারে টু শব্দ করতে দেখি নাই,অথচ তাদের তখন সেই সক্ষমতা ছিল হল উদ্ধারের,তারা উদ্যেগ নিলে সাধারণ শিক্ষার্থীরাও সাথে যুক্ত হতো।’জবি শিক্ষার্থীদের জনপ্রিয় ফেসবুক পেজ 'জবিয়ানস' এ লেখা হয়, ‘কিভাবে নিবেন জানিনা। আজ জবি নীলদলের (আওয়ামীপন্থী) শিক্ষকদের যে তিনটা যে গ্রুপ আছে তার মধ্য দুইটা গ্রুপ এক হয়ে মিটিং করেছেন। মিটিংয়ে তারা সিদ্ধান্তঃ নিয়েছেন তারা সবাই হল উদ্বার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে আবার ক্যাম্পাসে আসবেন। ১৫ তারিখ পর্যন্ত আন্দোলন নিয়ে যাবেন এবং একটা অরাজকতা এখানে সৃষ্টি হওয়ার প্রচন্ড শঙ্কা দেখা দিচ্ছে। আমরা আজ সন্ধ্যা পর্যন্ত ই হল আন্দোলনে আপনাদেরকে উৎসাহ দিয়েছি। তবে তাদের ফেসবুক সরব হওয়া কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে। এর মাধ্যমে ব্যাবসায়ীরাও আমাদের বিরুদ্ধে থাকবে আর আগামী ১৫ আগস্টে একটা অরাজকতা করে জগন্নাথ ইউনিটকে দুর্বল করা হবে। যেহেতু ক্ষমতায় তারা নেই তাই আমরা, ১৬ তারিখেও হল উদ্বার করতে পারব। কিন্তু এদের সুযোগ দেয়া ঠিক হবেনা। আর ১৬ তারিখের পরে যে হল আন্দোলনে যাবেন শুধু ট্রেজারার আর যেসব শিক্ষকেরা জগন্নাথে দালালী করতো না তাদের সঙ্গে নিয়ে আগাবেন।’মিনহাজুল ইসলাম নামে অপর এক জবি শিক্ষার্থী বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) হল আন্দোলন ঘিরে সহিংসতার পরিকল্পনা জবি ছাত্রলীগের! অন্যদিকে মাঠে নামার ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনবিরোধী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শিক্ষকরা।’
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।