
নিউজ কো-অর্ডিনেটর


ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি ও টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর আয়োজিত এ সেমিনারে ইউনেস্কোর প্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ গঠনের কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়াঁ এবং সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদা খানমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং কী-নোট উপস্থাপন করেন। তিনি প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করতে মানব আচরণ এবং ভোগ-ব্যবহার প্যাটার্নে পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নারগিস পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের পারস্পরিক সম্পর্ক তুলে ধরে বলেন, ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।সেমিনারে আইইউবিএটির শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম, ড. এম. রেহান দস্তগীর ও ড. ফেরদৌস আহমেদ ঢাকার বায়ুদূষণ ও শব্দদূষণ কমাতে নগর সবুজায়নের ওপর পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশীয় বৃক্ষ প্রজাতি সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সফল উদাহরণ তুলে ধরেন।বিধান চন্দ্র পাল, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, প্রভা অরোরা এবং ইউনেস্কোর গ্রীনিং এডুকেশন পার্টনার হিসেবে বাংলাদেশের নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি ক্ষতিপূরণনির্ভর জলবায়ু কৌশলের পরিবর্তে উদ্ভাবনী ও সম্প্রসারণযোগ্য সমাধানের ওপর গুরুত্ব দেন।গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মি. মাসুদ ইকবাল মোদ্দাস শামীম। তিনি দেশের পরিবেশনীতি, বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো এবং ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে আলোকপাত করেন।ইউনেস্কো বাংলাদেশ অফিসের প্রধান ড. সুসান ভাইজ বেলেম, ব্রাজিলে অনুষ্ঠিত ইউনেস্কোর সাম্প্রতিক বৈশ্বিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ সাসটেইনেবিলিটি কাঠামো বাস্তবায়নে জবাবদিহিতা ও তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।সমাপনী বক্তব্যে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, “গ্লোবাল অঙ্গীকার তখনই অর্থবহ হয়, যখন তা স্থানীয় বাস্তবায়নে প্রতিফলিত হয়।” তিনি প্রতিটি ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানকে দৈনন্দিন জীবনে সম্পদ সংরক্ষণের বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মরিয়ম সুলতানা ম্যারি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সম্মানিত অতিথিদের স্মারক প্রদান ও গ্রুপ ছবি তোলার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।উল্লেখ্য, বাধ্যতামূলক পরিবেশ বিজ্ঞান কোর্স, বার্ষিক সাসটেইনেবিলিটি ডে পালন এবং বিভিন্ন কমিউনিটি উদ্যোগের মাধ্যমে আইইউবিএটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।