
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


সীমিত ছুটি, দূরপাল্লার যাতায়াতের ভোগান্তি, ভোটের পরপরই সেমিস্টার পরীক্ষা এবং আর্থিক সংকট এসব কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ইচ্ছা থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না। তাঁদের অনেকেরই এটি জীবনের প্রথম ভোট হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছেলেদের দুটি ও মেয়েদের দুটি আবাসিক হলসহ মোট চারটি হলে বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। এ ছাড়া বিভিন্ন মেসেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী রয়েছেন। স্বল্প ছুটি ও যাতায়াত-সংকটের কারণে তাঁরা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
শিক্ষার্থীরা জানান, ভোটগ্রহণের দুই–তিন দিনের মধ্যেই বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও পটুয়াখালীর মতো দূরবর্তী জেলায় স্বল্প সময়ে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য। ফলে সময় ও অর্থ দুই দিক বিবেচনায় অনেকে বাড়ি যেতে পারেননি।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদ জাহান নিলয় বলেন, প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেলেও বাসা দূরে হওয়ায় যেতে পারছি না। নির্বাচনী ছুটিতে যানবাহন সীমিত, যাত্রী বেশি হওয়ায় ভাড়াও তিন–চারগুণ বেড়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে না পারাটা কষ্টদায়ক।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রিমা রহমান বলেন, আমার বাড়ি বরগুনা, প্রায় ৩৫১ কিলোমিটার দূরে। ছুটি শেষের পরদিনই সেমিস্টার ফাইনাল পরীক্ষা। দীর্ঘ ভ্রমণ করলে প্রস্তুতি ব্যাহত হতো। তাই ভোট দিতে যাওয়া সম্ভব হয়নি।
ফোকলোর বিভাগের খুলনার এক শিক্ষার্থী জানান, ট্রেনের টিকিট না পাওয়ায় বাড়ি যেতে পারেননি। তিনি বলেন, ছুটির কয়েকদিন পরেই আবার ঈদের ছুটি, তারপর মিড পরীক্ষা। এখন বাসে গেলে অতিরিক্ত ভাড়া লাগছে। কয়েক দিনের জন্য এত টাকা খরচ করা সম্ভব না।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসকেরাতুন নূর বর্না বলেন, হাতে মাত্র চার দিনের ছুটি ছিল, যা যাতায়াতেই প্রায় শেষ হয়ে যেত। ভ্রমণব্যয়ও বেশি। সামনে ঈদের ছুটি আছে—সব দিক বিবেচনায় বাড়ি যাওয়া সম্ভব হয়নি। ভোট দিতে না পারার আক্ষেপ থেকেই গেল।
শিক্ষার্থীরা মনে করছেন, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময় বিবেচনায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত ছুটি ও পরীক্ষার সময়সূচি সমন্বয় করা হলে অনেক শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।