
নিজস্ব প্রতিবেদক


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে।
জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কক্ষে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হলে জকসুর সাধারণ সম্পাদক ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
প্রথম আলোদৈনিক ইনকিলাব-এ প্রকাশিত খবরে বলা হয়েছে যে জকসুর জিএস ও শিক্ষা-গবেষণা সম্পাদকের নেতৃত্বে ওই হামলা হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনতিবিলম্বে ভুল তথ্য সংশোধনের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থাবাংলাদেশ প্রতিদিনদৈনিক জনকণ্ঠও প্রথম আলোর প্রতিনিধিদের নাম উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবিরের কয়েকজন নেতা জকসুর ব্যানার ব্যবহার করে মিথ্যা বিবৃতি ও সংবাদ সম্মেলন করেছেন। এতে জকসুর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করা হয় এবং এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়।
এছাড়া বিবৃতিতে বলা হয়, জকসু বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এবং এটি কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না। ওই বিবৃতিতে জকসুর পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক রিয়াসুল রাকিব, পরিবহন বিষয়ক সম্পাদক মাহিদ হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ এবং সদস্য সাদমান সাম্য স্বাক্ষর করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ওইদিন ক্যাম্পাসে উত্তেজনার মধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা ও সমালোচনা চলছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।