
জেলা প্রতিনিধি


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী বক্তব্য ও ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে নরসিংদীর রায়পুরা উপজেলার এক ইতালি প্রবাসী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ছেলে মনির হোসেনকে ত্যাজ্যপুত্র ঘোষণা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাবা হারাধন মোল্লা।
সোমবার (১৭ আগস্ট) নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেন হারাধন মোল্লা। তিনি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের স্থায়ী বাসিন্দা বলে আবেদনে উল্লেখ করেছেন।
লিখিত আবেদনে হারাধন মোল্লা অভিযোগ করেন, তার ছেলে মনির হোসেন বেশ কিছুদিন ধরে ইতালিতে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ও টিকটকে দেশের বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য এবং বিভিন্ন ভিডিও প্রচার করে আসছেন। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগ করা হয়েছে।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, একজন সাধারণ ও আইনমান্যকারী নাগরিক হিসেবে পরিবারের সদস্যরা এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করেন না। ছেলেকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজেকে সংশোধনের জন্য একাধিকবার বলা হলেও তিনি তা আমলে নেননি। বরং একই ধরনের বক্তব্য ও ভিডিও প্রচার অব্যাহত রেখেছেন। দীর্ঘদিন ধরে ছেলে মনির হোসেনের সঙ্গে পরিবারের স্বাভাবিক যোগাযোগও নেই বলে দাবি করেন তিনি।
ছেলের কর্মকাণ্ডের কারণে পরিবার সামাজিকভাবে বিব্রত ও লজ্জিত বলেও আবেদনে উল্লেখ করেন হারাধন মোল্লা। তার ভাষ্য, একজন বাবা-মা হিসেবে তারা চান না, সন্তানের এমন কর্মকাণ্ডের কারণে পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ুক।
এ অবস্থায় অভিযোগের বিষয়টি তদন্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত কুরুচিপূর্ণ বক্তব্য ও ভিডিওর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন হারাধন মোল্লা।
আবেদনের শেষাংশে তিনি জানান, ছেলে মনির হোসেনকে তিনি ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
তবে মনির হোসেনের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত বক্তব্য ও ভিডিওর সত্যতা এবং অভিযোগের আইনগত ভিত্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনা, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন।
সরকারবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির নথিই নেই কারা অধিদপ্তরের কাছে। একই ঘটনায় পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে তিনজন এখনো গ্রেপ্তার হয়নি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদ ভবনের স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফর শেষে ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।