
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড করে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তাকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
শনিবার সকাল ১১টার দিকে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে তিস্তা সেতু সংলগ্ন এলাকায় জেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড করে দেওয়ার কথা বলে কেউ যদি সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করে, তাহলে তাকে প্রতিহত করতে হবে। এ ধরনের কোনো অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোরও আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, সহকারী প্রকৌশলী মো. ওয়াজেদুল হক রুবেল, প্রশাসনিক কর্মকর্তা মো. মুক্তাল হোসেন ও জেলা পরিষদের প্রশাসকের সিএ রবিউল ইসলাম।
এ ছাড়া জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সহসভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, জেলা যুবদলের সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, দীর্ঘদিন কর্মহীন থাকা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জেলা পরিষদের এ সহায়তা কিছুটা হলেও স্বস্তি দেবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, রাজস্ব তহবিলের অর্থায়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এক ব্যক্তি।
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইকসহ এক যুবককে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার সকালে শহরের জগৎ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যয় নিয়ে স্পেনের বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুরের মীর হোসাইন হাওলাদার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।