.jpg&w=3840&q=75)

নেত্রকোনার মদনে দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সরকারি চাল কালোবাজারি ও চোরাচালানে জড়িত ব্যক্তি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচ টন সরকারি চাল, ১৪০টি ইয়াবা বড়ি ও পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার নয়জনকে পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম।
পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে পাচারের সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ বস্তায় থাকা পাঁচ টন সরকারি চাল উদ্ধার করা হয়। জব্দ চালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পাচারে ব্যবহৃত আনুমানিক আট লাখ টাকা মূল্যের দুটি সবুজ রঙের হ্যান্ড ট্রলি ও ১৩৫টি খালি পাটের বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে পৃথক মাদকবিরোধী অভিযানে সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মদনের চানগাঁও চকপাড়া ভিটাবাড়ী এলাকার মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরীর জগন্নাথপুর পশ্চিমপাড়ার মো. আলী হোসেন (৪৩), কেন্দুয়ার কান্দিপাড়ার সোহেল মিয়া (৩৫) এবং মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আলম মিয়া (৩৫)। তাদের কাছ থেকে ১৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অপর এক অভিযানে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের করারধুপ এলাকার মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়া (৩৬)কে ১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, নেত্রকোনার একটি সিআর মামলায় চুরি ও মারামারির অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি উবায়দুল্লাহ (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মদন দক্ষিণপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার দিলু মিয়ার ছেলে।
জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৮৬১ সালের পুলিশ আইনে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর (দেওয়ান বাজার রোড) এলাকার মো. আলী হাসান (৩২)কেও গ্রেপ্তার করা হয়।
মদন থানার ওসি সালাহউদ্দীন করিম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার নয়জনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ থেকে শুরু করে কোলাহলমুখর সড়কের চমক; বাংলাদেশ যেন এক অফুরান গল্পের সম্ভার। এবার পাঠশালার সাথে অপো রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্ট এই গল্পগুলোকেই যেন জীবন্ত করে তুলেছে; তুলে ধরেছে বাংলাদেশের সৌন্দর্য, অনুভূতি ও বৈচিত্র্যকে।
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এক ব্যক্তি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইকসহ এক যুবককে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার সকালে শহরের জগৎ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।