
পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার সকালে শহরের জগৎ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ব্যবসায়ী ও পথচারীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিন ব্যবহার বন্ধ করার পাশাপাশি ব্যবসায়ীরা এর কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধ করলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।
ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, “আজ আমরা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কোনো দোকানদার পলিথিন ব্যবহার, বিক্রি বা মজুত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
কর্মসূচিতে সামাজিক সংগঠন ঢেউ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও নোঙরের নেতৃবৃন্দ এবং সদস্যরা অংশ নেন। তারা বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণের পাশাপাশি পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করেন।
এ সময় উপস্থিত ব্যবসায়ীরা পলিথিনবিরোধী কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ থেকে শুরু করে কোলাহলমুখর সড়কের চমক; বাংলাদেশ যেন এক অফুরান গল্পের সম্ভার। এবার পাঠশালার সাথে অপো রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্ট এই গল্পগুলোকেই যেন জীবন্ত করে তুলেছে; তুলে ধরেছে বাংলাদেশের সৌন্দর্য, অনুভূতি ও বৈচিত্র্যকে।
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এক ব্যক্তি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইকসহ এক যুবককে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার সকালে শহরের জগৎ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।