
রাস্তার পাশে জরাজীর্ণ টিনের একটি ঘর। সামনে ঝুলছে বিদ্যালয়ের সাইনবোর্ড। কাগজপত্রে সেখানে রয়েছে ১৩০ শিক্ষার্থী, শিক্ষকও আছেন একাধিক। কিন্তু সরেজমিনে মিলল না নিয়মিত ক্লাস, শিক্ষার্থী কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রমের দৃশ্যমান চিত্র। রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের ‘শহীদবাগ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ ঘিরে তাই উঠেছে নানা প্রশ্ন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবি, এখানে ১৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। তবে শনিবার সকালে সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে সেই দাবির মিল পাওয়া যায়নি। একটি টিনের ঘর ও সাইনবোর্ড ছাড়া বিশেষায়িত শিক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ বা প্রশিক্ষণসামগ্রীরও তেমন উপস্থিতি দেখা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিও খুব একটা দেখা যায় না। এমনকি প্রশাসনিক পরিদর্শনের সময় বিদ্যালয়ে শিক্ষার্থী দেখাতে আশপাশের এলাকা থেকে সাধারণ শিশু এনে শ্রেণিকক্ষে বসানোর অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। তাঁদের দাবি, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল পরিদর্শনে আসবেন—এমন খবরের পর তড়িঘড়ি করে শিশুদের এনে উপস্থিতির পরিবেশ তৈরি করা হয়। পরিদর্শন শেষ হওয়ার পর ওই শিশুদের আর বিদ্যালয়ে দেখা যায়নি বলেও দাবি তাঁদের।
বিদ্যালয়টির বিরুদ্ধে আরও অভিযোগ, সরকারি স্বীকৃতি, এমপিওভুক্তি বা ভবিষ্যতে সরকারি অনুদানের আওতায় আনার আশ্বাস দিয়ে বিভিন্ন পদে নিয়োগের নামে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি খাতুন ও তাঁর স্বামী এবং প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাই। তবে এসব অভিযোগের পক্ষে কোনো লেনদেনের নথি বা প্রমাণ পাওয়া গেছে কি না, তা তদন্তের বিষয়।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ের কার্যক্রম যদি বাস্তবে না থাকে, তাহলে তা শুধু প্রশাসনিক অনিয়মের প্রশ্ন নয়; শিশুদের শিক্ষার অধিকার ও সরকারি ব্যবস্থাপনার স্বচ্ছতার সঙ্গেও বিষয়টি জড়িত।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক শেফালি খাতুন বলেন, বিশেষ শিশুদের নিয়ে কাজ করা কঠিন হলেও তাঁরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর স্বামী সভাপতি থাকার বিষয়টিও সবার সম্মতিতে হয়েছে বলে দাবি করেন তিনি। তবে পরিদর্শনের সময় বাইরে থেকে শিশু এনে বসানোর অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাই বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। নিয়ম মেনেই শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আনছার আলী বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বলেন, পরিদর্শনের সময় বিদ্যালয়ের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। অন্য স্থান থেকে শিশু এনে পরিদর্শকদের বিভ্রান্ত করার চেষ্টা হয়ে থাকলে তা গুরুতর অনিয়ম। বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বিশেষায়িত বিদ্যালয়ের নামে অনিয়ম, ভুয়া শিক্ষার্থী প্রদর্শন কিংবা নিয়োগ বাণিজ্যের সুযোগ নেই। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এখন স্থানীয়দের দাবি, বিদ্যালয়টির প্রকৃত শিক্ষার্থী-শিক্ষকের সংখ্যা, নিয়োগ প্রক্রিয়া, পরিচালনা কমিটি, অর্থ লেনদেন এবং সরকারি স্বীকৃতি বা অনুদানসংক্রান্ত বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে পরিদর্শনের সময় বাইরে থেকে শিশু এনে উপস্থিতি দেখানোর অভিযোগ সত্য কি না, সেটিও খতিয়ে দেখার দাবি তাঁদের।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইবির প্রধান ফটকে তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটক এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


সিলেট নগরীর নাইওপুল এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি। এরপর লাঠি ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০)। এবার তাঁর হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।