
জেলা প্রতিনিধি


গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি। এরপর লাঠি ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০)। এবার তাঁর হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার।
সোমবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহত আমির ফয়সালের বাবা মো. নজরুল ইসলাম। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামকে পরিবর্তন করে নিরপেক্ষ কোনো কর্মকর্তার কাছে তদন্তভার দেওয়ার দাবিও জানান তিনি।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, গত ১ জুন রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তাঁর ছেলে আমির ফয়সালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন লাঠি ও লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাত ৩টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। পরিবারের দাবি, মামলা হওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। পাশাপাশি মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন স্বজনরা।
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নিহতের স্বজনরা। আসামিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে দাবি করে তাঁকে পরিবর্তন করে নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে তদন্তের দাবি জানান তাঁরা। তবে এই অভিযোগের কোনো স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নিহতের পরিবার দ্রুত সব আসামিকে গ্রেপ্তার, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম, সাদেকুল ইসলাম, স্বপন আহমেদ, উজ্জ্বল, লিপি বেগম ও লিজা আক্তারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইবির প্রধান ফটকে তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটক এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


সিলেট নগরীর নাইওপুল এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি। এরপর লাঠি ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০)। এবার তাঁর হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।