.jpg&w=3840&q=75)

বোরকা পরে নারীর ছদ্মবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করে পরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বোরকা পরা অবস্থায় ওই যুবক ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কাছে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া গেছে বলেও জানান তারা।
জিজ্ঞাসাবাদে ক্যাম্পাসে প্রবেশের কারণ সম্পর্কে ওই যুবক একাধিক বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। বোরকা পরার কারণ জানতে চাইলে প্রথমে তিনি দাবি করেন, শিক্ষার্থীদের বিরক্তি এড়াতে এমন পোশাক পরেছেন। পরে তাঁর দাবি, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই তিনি ছদ্মবেশ নিয়েছিলেন।
জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকার দাবিও করেন ওই যুবক। তাকে পুলিশের কাছে হস্তান্তরের কথা উঠলে যাত্রাবাড়ী থানার এক ওসির সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। একই সঙ্গে নিজেকে একজন নেতার লোক বলেও পরিচয় দেন। তবে তার এসব দাবি ও পরিচয়ের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, কী উদ্দেশ্যে ওই যুবক নারীর ছদ্মবেশে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন এবং তাঁর কাছে থাকা আবাসিক হোটেলের কার্ডের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না। বিষয়গুলো তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেন, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাঁর উদ্দেশ্য ক্ষতিকর প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
বোরকা পরে নারীর ছদ্মবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করে পরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নেত্রকোণা শহরের একটি সড়কের উন্নয়নকাজের গুণগত মান দেখতে আজ সোমবার রাত ১১টার দিকে সরেজমিনে উপস্থিত হয়েছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। এ সময় তার সঙ্গে ছিল ছোট্ট কন্যাশিশু মুনম।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, দা, চাপাতি, ছোরা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম এবং চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।