মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার ঢাকায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে ছিল: রিজভী

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:আপডেট:
মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার ঢাকায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে ছিল: রিজভী
Durbin News


মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার দাবি, ১৯৭১ সালে শেখ হাসিনার পরিবার পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছিল। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন বরেণ্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।


বিএনপির এই নেতা দাবি করেন, মুক্তিযুদ্ধের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারের সম্পৃক্ততা ও অবদানকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এর পেছনে শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি।


শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমান কিংবা নিজের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে যে দাবি করা হয়, তার সঙ্গে তিনি একমত নন বলে জানান রিজভী। তার ভাষ্য, একাত্তরে শেখ হাসিনার পরিবার পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে ঢাকায় অবস্থান করেছিল।


রিজভী আরও বলেন, খালেদা জিয়ার দেশপ্রেম ও জনপ্রিয়তা শেখ হাসিনা মেনে নিতে পারেননি। এ কারণে খালেদা জিয়ার পরিবারকে রাজনৈতিক ও শারীরিকভাবে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


তারেক রহমানের ওপরও নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেন রিজভী। পরে জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা এবং একাত্তরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিজভী। তার দাবি, বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল প্রকারান্তরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করছে।


একই সঙ্গে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাস থেকে মুছে ফেলার ‘গভীর চক্রান্ত’ চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কাদের খুশি করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। এসব কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেন রিজভী।


একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ১৯৪৭ সাল থেকে জুলাই আন্দোলন পর্যন্ত ইতিহাস তুলে ধরা ওই প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ রাখা হলেও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি রাখা হয়নি।


এ ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের আয়োজিত প্রদর্শনীতে একাত্তরের গুরুত্ব কমিয়ে জুলাই আন্দোলনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


রিজভীর দাবি, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের গুরুত্ব কমিয়ে দেখানোর এসব প্রচেষ্টা জনগণের সঙ্গে রাজনৈতিকভাবে ‘শত্রুতা’র বহিঃপ্রকাশ।

রুহুল কবির রিজভীবিএনপিমুক্তিযুদ্ধ

Latest News

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া লাওসের
Durbin News

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া লাওসের

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে লাওস। দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ ও লাওসের প্রথম পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকে (এফওসি) ঢাকার পক্ষ থেকে এ অনুরোধ জানানো হলে ভিয়েনতিয়েন তা বিবেচনায় নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব জানায়।

 মনপুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঘটনার ৬ দিন পর থানায় মামলা
Durbin News

মনপুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঘটনার ৬ দিন পর থানায় মামলা

ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। মামলার নম্বর ১২।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা
Durbin News

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সরকারি ব্যয় কমানো ও রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহারের উদ্যোগ হিসেবে সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মসূচিতে অংশ নিতে তিনি নিজের ব্যক্তিগত গাড়ি, চালক ও নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করছেন।

রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র: ইসি সচিব
Durbin News

রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র: ইসি সচিব

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।