সারাদেশ
রমজানে শেরপুরে অটোরিকশা চালকদের মাঝে সাহরি বিতরণ করলেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে রাতের কর্মজীবী মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। শনিবার দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালকসহ পথচারী ও দূরপাল্লার যাত্রীদের মাঝে তিনি সাহরি বিতরণ করেন।
শহরের ব্যস্ততম এলাকা থানার মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গিয়ে তিনি নিজ হাতে এসব খাবার তুলে দেন। এ সময় পৌর শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ দলের অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সাহরি বিতরণকালে এমপি রাশেদুল ইসলাম রাশেদ বলেন, রমজান মাসে অনেক চালক ও যাত্রী সাহরির সময় রাস্তায় অবস্থান করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমার এই ছোট্ট উদ্যোগ। মানুষের সেবায় নিয়োজিত থাকাই আমার মূল লক্ষ্য।
হঠাৎ করে এমপির কাছ থেকে সাহরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাতের কর্মজীবী মানুষরা। একজন ইজিবাইক চালক বলেন, ভাড়া নিয়ে রাস্তায় ছিলাম। এমপি সাহেব নিজে এসে হাতে সাহরি তুলে দেবেন, তা কল্পনাও করিনি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।
রাতের কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের মাঝে এমপির এই মানবিক উদ্যোগ শহরজুড়ে প্রশংসিত হচ্ছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগ, তদন্তে প্রশাসন
ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরু ও খাসির মাংস হিসেবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সঞ্চালন লাইন উন্নয়নকাজে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, চলবে পর্যায়ক্রমিক লোডশেডিং
সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পর্যায়ক্রমে লোডশেডিং হবে। এ সময় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন। তবে পুরো সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।









