সারাদেশ


কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন, শনিবার

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার পৌর বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার পৌর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

 

অভিযানের সময় বাজারের বিভিন্ন কাপড় কসমেটিকসের দোকানে তদারকি করা হয়। সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের গায়ে মূল্য উল্লেখ, ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ এবং আমদানিকৃত পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কি না তা যাচাই করা হয়।

 

তদারকির সময় কিছু প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ আদায় করা হয়।

 

অভিযানে দেখা যায়, পৌর বাজারের ‘থ্রী পিস কর্ণার’ নামের একটি কাপড়ের দোকানে একদর দোকান হিসেবে উল্লেখ থাকলেও বিক্রিত কাপড়ের গায়ে মূল্য উল্লেখ করা হয়নি। এতে ক্রেতারা পণ্যের প্রকৃত মূল্য সম্পর্কে বিভ্রান্ত হতে পারেন। অপরাধে প্রতিষ্ঠানটিকে হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া বিদেশি কসমেটিকস বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ এবং পণ্যের মোড়কে সঠিক তথ্য উল্লেখ করার নিয়ম থাকলেও পৌর বাজারের ‘ইমন ভ্যারাইটিজ স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে বিদেশি কসমেটিকস পণ্যের ক্রয়ের বৈধ রশিদ পাওয়া যায়নি। পাশাপাশি পণ্যের মোড়কে আমদানিকারকের নাম দেশীয় মূল্য উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

একইভাবে পৌর বাজারের ‘জ্যোতি কসমেটিকস’ নামের দোকানেও বিদেশি কসমেটিকস পণ্যের মোড়কে আমদানিকারকের নাম দেশীয় মূল্য উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে হাজার টাকা জরিমানা আরোপ আদায় করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগ, তদন্তে প্রশাসন

ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরু ও খাসির মাংস হিসেবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সঞ্চালন লাইন উন্নয়নকাজে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, চলবে পর্যায়ক্রমিক লোডশেডিং

সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পর্যায়ক্রমে লোডশেডিং হবে। এ সময় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন। তবে পুরো সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।