সারাদেশ


শেরপুরের গারো পাহাড় এলাকা খাওয়ার পানির অভাবে ধুঁকছে, অকেজো ৭০ শতাংশ টিউবওয়েল


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৩ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন, সোমবার

শেরপুরের গারো পাহাড় এলাকা খাওয়ার পানির অভাবে ধুঁকছে, অকেজো ৭০ শতাংশ টিউবওয়েল

শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে অন্তত ৩০ হাজার মানুষ। শুষ্ক মৌসুম শুরু হতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ভূগর্ভস্থ পানির স্তর ১০০ থেকে ১২০ ফুট নিচে নেমে যাওয়ায় অধিকাংশ টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, শ্রীবরদী, ঝিনাইগাতীনালিতাবাড়ী উপজেলার অন্তত ২০টি গ্রামে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। এর ফলে সাধারণ টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা বাধ্য হয়ে পুকুর, ঝরনা ও কুয়ার দূষিত পানি ব্যবহার করছেন, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুষ্ক মৌসুমে এই অঞ্চলের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ টিউবওয়েল সম্পূর্ণ অচল হয়ে পড়ে। অন্যদিকে, সামর্থ্যবান পরিবারগুলো সাবমার্সিবল পাম্প ব্যবহার করে পানির চাহিদা মেটাচ্ছে।

 

ঝিনাইগাতীর নওকুচি এলাকার বাসিন্দা সিলভী রাণী কোচ বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা পানির সমস্যার সমাধানের আশ্বাস দিলেও পরে আর খোঁজ নেন না। একইভাবে শ্রীবরদীর মালাকোচা গ্রামের কৃষক সোহেল রানা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুকুরের দূষিত পানি পান করে নানা রোগে ভুগছেন তারা।

 

বেসরকারি সংস্থা এসএইচআরএস জানায়, এই তিন উপজেলার অন্তত ৩০ হাজার মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছেন, তবে এ সমস্যা সমাধানে এখনো কার্যকর কোনো বড় উদ্যোগ দেখা যাচ্ছে না।

 

এ বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, শুষ্ক মৌসুমে পাহাড়ি এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুত জরিপ করে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ