সারাদেশ
শেরপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, লুট ৬ লাখ টাকার মালামাল

শেরপুর শহরের জেলখানা রোডের নওহাটা এলাকায় একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, তিনি দুপুরে কাজের জন্য ঝিনাইগাতী উপজেলায় গেলে বাসা ফাঁকা থাকার সুযোগ নেয় চোরচক্র। পেছনের টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে দরজা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী লুট করে তারা।
চোরেরা প্রায় দুই ভরি স্বর্ণ, ছয় ভরি রুপা, নগদ ৪০ হাজার টাকা এবং একটি এলইডি টিভিসহ মোট প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।
এটি ওই বাসায় প্রথম চুরি নয়। এর আগে সেখান থেকে দুটি স্মার্টফোন চুরি হয়েছিল। সে ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো সেগুলো উদ্ধার হয়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় নিয়মিত পুলিশ টহল না থাকায় চুরি বেড়ে গেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান
নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক
নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ




