সারাদেশ


পটুয়াখালীতে পেট্রোল-অকটেন সংকট, পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না চালকেরা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন, সোমবার

পটুয়াখালীতে পেট্রোল-অকটেন সংকট, পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না চালকেরা

পটুয়াখালীর বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেককেই হতাশ হয়ে ফিরতে হচ্ছে।

 

সোমবার (২৩ মার্চ) দুপুরে পটুয়াখালী শহরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, অন্তত পাঁচটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে শিয়ালী বাজারের খন্দকার ফিলিং স্টেশন, টোলপ্লাজা সংলগ্ন সরকার ব্রাদার্স ফিলিং স্টেশন, পল্লী বিদ্যুৎ এলাকার রূপালী ফিলিং স্টেশন, বসাকবাজারের পায়রা ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্প।

 

প্রতিটি পাম্পে ‘পেট্রোল শেষ’ বা ‘অকটেন শেষ’ লেখা প্ল্যাকার্ড ঝুলতে দেখা গেছে। ফলে তেল নিতে এসে খালি হাতে ফিরছেন চালকেরা। অনেকের অভিযোগ, একাধিক পাম্প ঘুরেও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না।

 

মোটরসাইকেল চালকদের দাবি, শুধু শহরেই নয়—পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কের পাম্পগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। এতে ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

 

স্থানীয় চালক মো. আরিফ হোসেন বলেন, “দুই-তিনটি পাম্প ঘুরেও তেল পাইনি। বাধ্য হয়ে বাইরে বেশি দামে কিনতে হচ্ছে।” একইভাবে এক পুলিশ সদস্য জানান, তেল না পেয়ে মাঝপথে পড়েছেন ভোগান্তিতে।

 

পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে। সরকার ব্রাদার্স ফিলিং স্টেশনের ম্যানেজার সজল কুমার পাইন বলেন, বরিশালের ডিপো থেকে গত কয়েক দিন ধরে কোনো তেল সরবরাহ করা হয়নি, ফলে মজুত শেষ হয়ে গেছে।

 

এদিকে কিছু পাম্পে অল্প পরিমাণ ডিজেল পাওয়া গেলেও সেটিও দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ঈদের পর যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রম আরও ব্যাহত হবে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ