Ad

দিল্লির একাদশে আজ সুযোগ পাচ্ছেন কি মুস্তাফিজ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo_bangla_2022_04_ce196fdf_5ccb_4175_858a_0733befb605b_e894fdad_93fc_4223_82ed_114a7125b886
Durbin News

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই আইপিএল এর উদ্দেশ্যে ভারতে উড়াল দেন কাটার মাস্টার মুস্তাফিজ। তাঁকে নিয়ে পরিকল্পনার অংশ হিসেবে তড়িঘড়ি করে প্রাইভেট জেট ভাড়া করে ভারত উড়িয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির যে তোড়জোড় ছিল, তা দেখে মনে হচ্ছিলো প্রথম ম্যাচ থেকেই তাঁকে খেলাতে চায় ম্যানেজম্যান্ট। তবে বাংলাদেশী ভক্তদের হতাশ করে প্রথম ম্যাচে মাঠে নামানো হয় নি তাঁকে। বরং দেওয়া হয়েছে বিশ্রাম। আর মুস্তাফিজের না থাকা প্রথম ম্যাচ থেকেই ভুগিয়েছে দিল্লিকে। উদ্ভোধনী ম্যাচেই Lucknow Supergiants এর কাছে ৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে দিল্লি। তাঁর জায়গায় বল করা ভারতীয় পেসার Chetan Sakariya সেদিন ছিলেন বেশ খরুচে। ৪ ওভার বল করে দিয়েছেন ৫৩ রান! দুই উইকেট ঝুলিতে পুড়লেও ইকোনোমি ছিল ১৩ দশমিক ২৫!এতো খরুচে হওয়ায় স্বভাবতই এই ম্যাচে দিল্লি আস্থা রাখতে পারছে না তাঁর উপর। মুস্তাফিজুর রহমান উইকেট কম নিলেও গত কয়েক সিরিজ ধরে তিনি বেশ কম ইকোনমি দিয়ে বল করে যাচ্ছেন। আইপিএল যে এবারের আসরে নতুন নিয়মে ‘Impact Player’ পরিচয় করিয়ে দিচ্ছে, প্রায় প্রতিটি ম্যাচেই কম খরচায় বেশি ডট বল দিয়েই সেই Impact ফেলছেন মুস্তাফিজ। আইপিএলে যেখানে ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য আর প্রায় প্রতিটি বোলারই যেখানে বেধম মার খান, সেখানেই মুস্তাফিজের ইকোনমি রেট মাত্র ৭ দশমিক ৮! মুস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ার এতই কার্যকরী যে, আইপিএল এ তিনি বাউন্ডারি হজমের চেয়ে ডট বল দিয়েছেন অনেক বেশি। তা ছাড়াও ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে তাঁর কাটার ও স্লোয়ারে বরাবরই পরাস্থ হন ব্যাটাররা। তাই অধিনায়ক ডেভিড ওয়ার্নার অবশ্যই চাইবেন তিনি যেন তাঁর সেরা অস্ত্র নিয়ে মাঠে নামতে পারেন। এবারের আইপিএল এ নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছিল দিল্লি। যদিও গত মৌসুম টা খুব একটা ভালো যায় নি মুস্তাফিজের। প্রথম সাত ম্যাচ একাদশে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। বল হাতে ভালো পারফরমেন্স করতে না পারায় একাদশ থেকে বাদ পড়েন তিনি। তার জায়গায় একাদশে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার এনরিক নরকিয়া। তাই এবারও দিল্লির একাদশে সুযোগ পেতে হলে এই এনরিক নরকিয়ার সাথে লড়াই করতে হবে মুস্তাফিজুর রহমানকে। নেদারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ শেষ করে দিল্লি শিবিরে যোগ দিয়েছেন এনরিক নরকিয়া। তাঁর সাথে আছেন আরেক প্রোটিয়া পেসার Lungi Ngidi. দিল্লির একাদশে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে ডেভিড ওয়ার্নার এবং রভম্যান পাওয়েলের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। বাকি দুইটি জায়গায় ব্যাটিং পজিশনে লড়াই করতে হবে মিচেল মার্শ এবং রাইলি রুশোকে। তবে এই দুজনের মধ্যে মিচেল মার্শের একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি।বাকি একটি পজিশনে এনরিক নরকিয়া, Lungi Ngidi এবং মোস্তাফিজুর রহমানের মধ্যে থাকবে যে কোন একজন। সম্প্রতি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে মুস্তাফিজের যে পারফরমেন্স, তাতে করে তিনি সেরা একাদশের বিবেচনায় থাকবেন কি না সেটাই দেখার বিষয়। পার্ফম্যান্স বিবেচনায় আপাতত মুস্তাফিজের চেয়ে হয়তো এনরিক নরকিয়াই বেশি এগিয়ে থাকবে। তবে আইপিএল এ নতুন নিয়ম হিসেবে যেহেতু ‘’Impact Player’’ খেলানো যায়, অধিনায়ক হয়তো মুস্তাফিজকে সেভাবেই খেলাতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad