Ad

ওয়ানডে র‍্যাংকিং এর শীর্ষ স্থান দুইদিনও ধরে রাখতে পারলো না পাকিস্তান।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
website photos  (2)
Durbin News

কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর এই কঠিন কাজটাই করতে পারলো না পাকিস্তান। মাত্র দুই দিনের জন্য পয়েন্টের হেরফেরে ওয়ানডে র‍্যাংকিং এর শীর্ষে উঠে এসেছিলো তাঁরা। আর দুদিন বাদেই শীর্ষস্থান থেকে পিছলে পড়ে একেবারে তিনে গিয়ে ঠেকলো পাকিস্তান।দুদিন আগেই নিউজিল্যান্ডকে হারিয়ে, প্রথম বারের মতো আইসিসি ওয়ানডে র‍্যাংকিং এর, শীর্ষে উঠে এসেছিলো পাকিস্তান।তবে পাকিস্তানের এ রাজত্ব তিন দিনও টিকলো না।শেষ ওয়ানডে ম্যাচে, নিউজিল্যান্ডের কাছে হেরে ,এরই মধ্যে ওয়ানডে র‍্যাংকিং এর শীর্ষস্থান হারিয়ে, তিনে নেমে গেছে বাবর আজমের দল। সমীকরণটা এমন ছিলো, যদি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে জয় পায় পাকিস্তান, তবে বেশ কিছুদিনের জন্য ওয়ানডে র‍্যাংকিং এ রাজত্ব করবেন তাঁরা। আর যদি হেরে যায়, তাহলে ফের শীর্ষ স্থানে উঠে আসবে অস্ট্রেলিয়া । আর পয়েন্টের ব্যবধানে দুইয়ে থাকবে ভারত। আর পাকিস্তানের জায়গা হবে তিনে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটা পাকিস্তানের জন্য স্বাধীনতা রক্ষা করার মতো কঠিন চ্যালেঞ্জই ছিলো। আর সেই চাপটাই নিতে পারে নি বাবর আজমেরা। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে পাকিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৩০০ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন ওপেনার উইল ইয়ং।কিউইদের ২৯৯ রান তাড়া করতে নেমে ইফতিখার আহমেদের ৯৪ রানের অপরাজিত ইনিংসের পরও ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। শেষ ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানের একটি রেটিং পয়েন্ট কমে বর্তমানে পয়েন্ট ১১২। আর ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আবারও অস্ট্রেলিয়া, সমান রেটিং নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে।গত ২১ বছরের মধ্যে আর কোনো দল এত কম সময়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পিছলে পড়েনি। এ ক্ষেত্রে বাবররা ভেঙেছেন ইংল্যান্ডের রেকর্ড। এ বছরের জানুয়ারিতে শীর্ষে ওঠার তিন দিন পরই ভারতের কাছে জায়গা খুইয়েছিল ইংলিশরা। এবার পাকিস্তান এক নম্বর স্থান খোয়াল অস্ট্রেলিয়ার কাছে।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের অবস্থান ছিল পাঁচে। আইপিএল এর কারণে ভারত ও অস্ট্রেলিয়ার দু মাস ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় পাকিস্তানের সামনে সুযোগ ছিলো প্রথমবারের মতো র‍্যাংকিং এর সেরা হওয়ার। সেই সু্যোগটাকে কাজে লাগিয়ে প্রথম চার ওয়ানডের সব কটি জিতে এক সপ্তাহের মধ্যে শীর্ষে উঠে আসে বাবরের দল। তবে শেষ ওয়ানডে হেরে যাওয়ায় অল্প সময়ের মধ্যেই শীর্ষস্থান খোয়াতে হলো পাকিস্তানকে।তবে র‍্যাংকিং এ শীর্ষস্থান হারালেও আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের দারুণ সম্ভাবনা দেখছেন ক্রিকেটার মার্ক বুচার।উইজডেনের সাপ্তাহিক পডকাস্টে বুচার বলেছেন, ‘পাকিস্তান বিস্ফোরক দল। টপ অর্ডার দুর্দান্ত। ফখর, বাবর, ইমাম—সবাই ব্যাটসম্যানদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আছে। এছাড়াও পাকিস্তানের বোলিংটাও বিস্ফোরক, তা পেসারদের যে কম্বিনেশনই খেলুক না কেন। লেগ স্পিনার অলরাউন্ডার হিসেবে শাদাব দুর্দান্ত। তাদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। আমি মনে করি, বিশ্বকাপে তাদের ভালো সুযোগ আছে।’

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad