অপরাধ


পাটুরিয়া ফেরিঘাটে ঈদযাত্রা ঘিরে চাঁদাবাজি: হাতেনাতে আটক ২


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৯ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

পাটুরিয়া ফেরিঘাটে ঈদযাত্রা ঘিরে চাঁদাবাজি: হাতেনাতে আটক ২

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদযাত্রাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে দুই তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঘাট টার্মিনাল এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

 

আটকরা হলেন—শিবালয় উপজেলার তেঘরী গ্রামের হাবেল মুন্সীর ছেলে মো. সায়মন মুন্সী (১৯) এবং একই গ্রামের মোন্তাজ মুন্সীর ছেলে মো. সৌরভ মুন্সী (১৯)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ার সুযোগে একটি চক্র ‘ঘাট সুপারভাইজার’ পরিচয়ে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করছিল। প্রতিটি গাড়ি থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে। এতে পরিবহন চালক ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

 

এর আগে বুধবার (১৮ মার্চ) একটি জাতীয় দৈনিকে পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির বিষয়টি প্রকাশিত হলে প্রশাসন তৎপর হয়ে ওঠে। পরে নজরদারি বাড়িয়ে অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়।

 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় দুইজনকে আটক করা হয়েছে। এ সময় আরও দুইজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 
 

সম্পর্কিত

পাটুরিয়াচাঁদাবাজির

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে। সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

১৫ বছর পর ধর্ষণ মামলার রায়: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন তিনজনের

ঠাকুরগাঁওয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রায় ১৫ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কমিশন ছাড়া নড়ত না ফাইল, সওজ প্রকৌশলীর সিন্ডিকেটে জিম্মি পুরো ঠিকাদার মহল

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, দুর্নীতি, কমিশন বাণিজ্য, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধান চললেও এখনো তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতপ্রবাসীদের ঠকিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ চক্র সক্রিয়

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রকৃত শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ তৈরি করা হতো।