

লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে। সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাওলানা আব্দুল আহাদ (৪৫)। তিনি পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসার প্রধান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৮টা-৯টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরিবারের ভাষ্যমতে, শিশুটি কান্নাজড়িত কণ্ঠে তার মাকে পুরো ঘটনা খুলে বলে।
খবরটি ছড়িয়ে পড়লে রোববার রাতে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে সংবাদ পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আতঙ্কের কারণে সে আর মাদ্রাসায় ফিরে পড়াশোনা করতে চাইছে না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ছাত্রকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত অধ্যক্ষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এক ব্যক্তি।
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইকসহ এক যুবককে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার সকালে শহরের জগৎ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যয় নিয়ে স্পেনের বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুরের মীর হোসাইন হাওলাদার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।