অপরাধ


দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৩ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

 

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ। অভিযানের সময় চাঁদাবাজির বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

ডিএমপি কমিশনার সতর্ক করে বলেন, কোনো চাঁদাবাজ বা অপরাধীকে ছাড়াতে কেউ তদবির করতে এলে তাকে একই চক্রের সদস্য হিসেবে বিবেচনা করা হবে। তদবিরের মাধ্যমে কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, চাঁদাবাজির পাশাপাশি অন্যান্য অপরাধের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চলছে। ইতোমধ্যে বহু ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাইয়ের ঘটনাগুলো শনাক্ত করা হয়েছে। বর্তমানে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা অনেকটাই কমে এসেছে বলেও দাবি করেন তিনি।

 

অপরাধ দমনে হটস্পটভিত্তিক অভিযান পরিচালনার কথা জানিয়ে মো. সরওয়ার বলেন, অনলাইন প্রতারণার সঙ্গে জড়িতদেরও গ্রেফতার করা হচ্ছে। বাজার ও জনবহুল এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকায় রায়েরবাজার থানার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 


জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে। সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

১৫ বছর পর ধর্ষণ মামলার রায়: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন তিনজনের

ঠাকুরগাঁওয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রায় ১৫ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কমিশন ছাড়া নড়ত না ফাইল, সওজ প্রকৌশলীর সিন্ডিকেটে জিম্মি পুরো ঠিকাদার মহল

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, দুর্নীতি, কমিশন বাণিজ্য, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধান চললেও এখনো তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতপ্রবাসীদের ঠকিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ চক্র সক্রিয়

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রকৃত শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ তৈরি করা হতো।